বিষাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কবিতা কোন্খানে? রুটিগাছের গল্প শুনি, সেটাই-বা কোথায়?
তারপর ধরো, বন্ধুত্ব। যেকোনো মদ। অগ্নিময় আঙরাখা।
প্রেতিনীর আসা-যাওয়া শুরু হলে আমরা বিষয়ান্তরে যাব।
উপমাই কবিত্ব হলে গুবরে পোকার মতো ঘুরছ কেন?
তবু উপমা রেখে মাখো অলিভ। ইতরের মানদণ্ড, মেপে নিতে
আসছে তোমাকে। পার্পল রঙের পোশাক পরে
কেউ হয়তো খতম করতেই আসছে তোমাকে। কেন পার্পল,
জিজ্ঞেস করো না। কবিতা অন্তর্হিত যদি, বেকার-পাঠক
হিরামন পাখি খুঁজতে বেরিয়েছে, আপাতত জঙ্গলের পাশে
তাকে মুততে দেখা যাচ্ছে।
নগ্ন রুটিগাছ কোনো কিছুর সাক্ষী নয় আর।