বিস্মৃতপ্রায় নারী চিত্রশিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সতে​েরা শতকের নারী চিত্রশিল্পী ক্লারা পিটার্সের আত্মপ্রতিকৃতি
সতে​েরা শতকের নারী চিত্রশিল্পী ক্লারা পিটার্সের আত্মপ্রতিকৃতি

‘জগদ্বিখ্যাত কোনো নারী চিত্রশিল্পী নেই কেন?’ নারীবাদী চিত্রকলাবিষয়ক ইতিহাসবিদ লিন্ডা নোকলিন এ প্রশ্ন করেছিলেন ১৯৭১ সালে, তাঁর এক প্রবন্ধে। আজও পৃথিবীর নানা দেশের নানা আর্ট গ্যালারিতে খুব কমই দেখা মেলে নারীদের আঁকা শিল্পকর্ম। বেলজিয়ামের ক্লারা পিটার্স ছিলেন অনন্য এক নারী চিত্রশিল্পী। স্টিল লাইফ ছবি আঁকায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। নারীদের যখন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগই দেওয়া হতো না, সেই সময়ে—সতেরো শতকের এই নারী শিল্পী ছবি আঁকায় সৃষ্টি করেন নতুন ফর্ম। ছবি আঁকার মাধ্যমে বাঁধ ভাঙার চেষ্টা করেন। সে সময়ের প্রতিষ্ঠিত ‘আইডিয়ালিজম’–এর পথ তিনি ধরেননি। বরং কাজ করেছেন বাস্তববাদী ফর্ম নিয়ে। তাঁর জীবন সম্পর্কে খুব একটা জানা যায় না। সম্প্রতি পাওয়া ক্লারা পিটার্সের একটি আত্মপ্রতিকৃতি থেকে শিল্পবোদ্ধারা তাঁর ব্যক্তিত্বের পরিমাপ করেছেন। সূত্র: বিবিসি