বুদ্বুদ পর্যায়ের কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা হয় মীমাংসা হয় নামনে এত ছিটমহলনিয়তই, মীমাংসার ভান করে, সান্ত্বনাসূচকবারান্দায় ছুটে আসে সাঁওতালি রাতের মাদল;ছাদে উঠে গুনে গুনে দেখিকাছে ও দূরের প্রেক্ষিত, সম্পর্ক, আলোঅন্ধকারে আলো গুনে যাওয়াই ভালো জমকালো...নিজেকে মুঠোয় নিয়ে খেলাটাই খেলা!খেলা হয়, জয়-পরাজয় মীমাংসা হয় নামনে এত প্রতর্ক প্রহরাচারিদিকে শুধু শব্দে শব্দে ভরা কী অসম খরাদ্যাখো একটি প্রাণপণ বাক্য হয় নাফলে, যা হওয়ার তা-ই হচ্ছে, হচ্ছে না এমন কী তা?মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে কালিদাসের মেঘ রবীন্দ্রনাথের মেঘকিন্তু ধরাই যাচ্ছে না, কোন ফাঁকে, আড়ালে-আবডালে উড়ে যাচ্ছে(রোদ-উৎসবে পুড়ে যাচ্ছে দালিচিত্র গলে যাচ্ছে)আমার ডানাময় দিন, অমীমাংসিত স্বপ্ন এমনকি বুদ্বুদ পর্যায়েই, কবিতা