ছিঃ কিচ্ছু হয়নি ফের শুরু করো জামা গায়ে দাওকয়লা ছড়াতে-ছড়াতে এক ট্রেন ধোঁয়াশিসে চাটগাঁ ছাড়াচ্ছে, কাঠলোহার বেঞ্চেবসতে বলছে, গিয়ে বসে পড়লে হয়, হাসি ও তামাশা দিয়ে কে ধুয়েদিয়েছে, তাকে ধুয়ে খেয়ে ফেলে দিয়েছে কোথায় কে, খোঁজোএত দিন বাঁ দিক দিয়ে শুরু করতে বাক্য বলা এবার শুরু করো ডান থেকেতা দিয়েও তা দিয়েই বরং তোমার আয়নারগোপ থেকে শিখে আসাকাঁচা বুলি ভালো কপচাবে, তাতে এসে মিশবে নয়া আসুস মিনির রংআর কমলার খোসাছাড়ানো সুবাসইস্কুলে যেতে চাওনি তো? স্কুলই খেয়ে নিয়েছে তোমার সববাল্যশিক্ষা রোজ পড়ো, চিবিয়ে খেলে নাকি হজম হয়, রুলটেনে লেখো, লিখে বউকে দেখাও, বউই কি তোমার মা?ভৈরব সাঁকো দিয়ে বুড়ো গ্রিন অ্যারো কখন আসে অপেক্ষা করোঠিক মনে ভেসে আসছে উড়ন্ত মীনাকুমারীকে, অফিসেরদশ মিনিটের সংলাপ গড়াতে গড়াতে লেগে গিয়েছিল বিশ দিননেভার মাইন্ড পোলোগ্রাউন্ড, হাসপাতালে গিয়ে খাও জ্বরের মিক্সচারতিন দিন আরও অন্তত বাঁচবে হেসে খেলে