বৃষ্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হঠাৎ বৃষ্টিতে একটু ভিজেই জ্বর, প্রচণ্ড জ্বর।জ্বরগ্রস্ত মাথা উল্টো দিকে ঘুরে যায়দেখি কয়েকটি কালো বেড়াল আমাকে তাড়াচ্ছে,পুব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণেআবার পশ্চিম থেকে পুবে, দক্ষিণ থেকে উত্তরে।তুমি ভয় পেয়ে আমার জ্বরতপ্ত নাক-মুখ তোমার বুকে চেপে ধরতেই ধাতস্থ হইআর অদ্ভুত শীতলতায় আরাম বোধ করি।অথচ অন্য সময় তোমার বুকে উত্তাপ, ওম, শুধুই উষ্ণতা।এখন বৃষ্টি হচ্ছে।অবিরাম ঝুম বৃষ্টিতে ছাদে গিয়ে দুজনে গোসল দিই।আমার জ্বর সেরে যায়।বৃষ্টিশেষে ঘরে-বাইরে পবিত্র হাওয়া আর দ্বৈতসূত্রেনদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।