বৃষ্টি
খররৌদ্রময় এই দিন—শ্যামল বাংলায় বুঝি ফের নেমে আসে খরা!খরতাপে রুদ্ধশ্বাসক্ষুদ্র এই গ্রামীণ শহর,এ রকম এই দিনে চেতনায়ও খরার প্রদাহ—নির্বাচনে হেরে-যাওয়া প্রার্থী যেন: বিরক্ত, বিব্রত;এ রকম দুঃসময়ে এল বৃষ্টির শব্দের মতোসুখকর এই পত্র—প্রাগের প্রাচীর থেকে উড়ে!কুপিত, বিব্রতকর এই রোদে খামটি খুলিনি;আমি তো অপেক্ষা জানি: এই খররৌদ্রে কখনো কি প্রিয় বান্ধবীর লেখা চিঠি খোলা চলে?অতএব, রেখে দিই যত্ন করে নিজস্ব ড্রয়ারে!১১ জুলাই রাতে অকস্মাৎ বৃষ্টি নেমে এলযেন দীর্ঘদিন পর হঠাৎ হারিয়ে-যাওয়া আমার সন্তানঘরে ফিরে এল। বাইরে এখন বৃষ্টি,বৃষ্টির স্নিগ্ধতা বহু দিন পর যেনআমার হূদয়ে প্রীত মধ্যযুগ ভরে দিয়ে গেল!এখনো বাইরে বৃষ্টি: জানালায় জলের প্রপাত—এই বুঝি প্রকৃষ্ট সময় যখন প্রশান্ত মন,হূদয়ে যখন আর খেদ নেই কোনো, ভারাতুরনয় আর মন, ক্রোধ নেই, ঘৃণা নেই—অবিশ্বাস্যশান্তিপ্রিয় আজ এই মাঞ্চুরীয় রাখাল বালক;হূদয়ে কোনোই শোক নেই—শোকানুভূতিও নেই—অসম্ভব শান্ত আজ—সমাহিত—আমার হূদয়!নষ্ট করে ফেলে-দেয়া জীবনের জন্য নেই কোনোশোচনা ও তাপ;—বৃষ্টির সৌগন্ধে ভরে আছে মন!মনে হচ্ছে আমার মতন সুখী কেউ নেই আরপৃথিবীর কোনো প্রান্তে ১১ জুলাই এই রাতে!২.এখন আপনার চিঠি খোলা যায় এই পরিবেশে:এ কী করেছেন! খামে ভরে কেউ কারুকে পাঠায়গোবি-সাহারার দীর্ঘ হাহাকার, চীনের প্রাচীর?স্তব্ধ হয়ে থাকি চিঠি পড়ে: সারাটা দুনিয়া জুড়েমানুষের এত দুঃখ—এর থেকে পরিত্রাণ নেই?—বৃষ্টির প্রপাত শুনে, গাছের সবুজে চোখ রেখেশিশুদের গালে চুমো খেয়ে আমরা পারি না ফেরএই দুঃখী গ্রহটির অন্তর্গত অসুখ সারাতে?