বৃষ্টি তুমি পড়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি তুমি পড়ো
ভালোবাসা পায়নি
এমন নারীর ’পরে।

বৃষ্টি, দোহাই তোমার, তুমি পড়ো সেখানে
যেখানে অশ্রু টলমল, কিন্তু বহে না
বৃষ্টি, দোহাই, তুমি পড়ো গোপনে

বৃষ্টি দোহাই, তুমি পড়ো
ফুটিফাটা মাঠে
বৃষ্টি তুমি পড়ো শুকিয়ে যাওয়া কূপে
বৃষ্টি তুমি পড়ো জলদি জলদি করে।

বৃষ্টি তুমি পড়ো
নাপাম আগুনের ’পরে
লক্ষ্মী বৃষ্টি তুমি পড়ো
জ্বলন্ত সব গ্রামের ’পরে
বৃষ্টি তুমি পড়ো ঝোপে, রেগেমেগে।

বৃষ্টি তুমি পড়ো
সীমাহীন মরুভূমির ’পরে
বৃষ্টি তুমি পড়ো
লুকোনো বীজের ’পরে
বৃষ্টি তুমি পড়ো ধীরে ধীরে
বৃষ্টি তুমি পড়ো
জীবন জাগানো সবুজের ’পরে।

শুনতারো তানিকাওয়া: জাপানের কবি, জন্ম: ১৫ ডিসেম্বর ১৯৩১