বৃষ্টি ভোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকাশ ভাসিয়ে আজ মেঘ করে আছে
ভোর থেকে নেমে আছে সন্ধ্যা-সন্ধ্যা দিন
হাওয়াগুলো চলাচলে পাগল পাগল
চোখ ভরে যায়
আষাঢ়ের কালো মুখ স্মৃতিমুগ্ধ কত যে রঙিন!
আজ আর তন্দ্রা নয় আলস্যের বাসি বিছানায়
মুখস্থ কাজের পাশে অন্য আরও কাজ পড়ে রবে
চলো-চলো, এসো
বৃষ্টিটা শুরুর আগে আমাদের বাইরে যেতে হবে