বৃষ্টি হলো গৃহবধূ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি তো পড়ে,
বৃষ্টি যেন কৃষক এক উজান বোয়াল ধরে।
বৃষ্টি হলো সবুজ ছাতা
যেন দাতা
শীতল করে মাটি,
বৃষ্টি হলো আকাশ থেকে উল্টে দেওয়া কাঁসার জলের বাটি।
বৃষ্টি হলো জেগে ওঠা মৃত ঝরনাধারা
শর্তছাড়া
নির্ভেজাল জল
বৃষ্টি হলো বীজের ভেতর ছড়িয়ে পড়া বল।
বৃষ্টি হলো গল্প-ছড়া
বলতে থাকে দাদা
বাংলাদেশে বৃষ্টি হলো গৃহবধূ রাধা।
বৃষ্টি হলো গুনাইবিবি
রঙিন টিনের ঘরে,
বৃষ্টি তো পড়ে।