বৃষ্টিবেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন খুব বৃষ্টিপ্রবণজলের রেখা ধরে হেঁটে যাই নির্জন পা ছুঁয়ে শুয়ে থাকে উষ্ণ ভুলের কৃষ্ণ শিহরণ সে বলেছে, এটাই মরণ! এই নীল বর্ষায় মনে তার বৃষ্টি বাহার চোখে তার বৃষ্টি বিহার বৃষ্টি নামছে বৃষ্টি খেলছে বৃষ্টি জাগছেজগৎ মাতছে বৃষ্টি লীলায় ভেসে যাচ্ছি ডুবে যাচ্ছি অনাকাঙ্ক্ষার মোহ ও মায়ায় অনেক মেলা ঘুরে এসে দেখছি এখন বৃষ্টিবেলা সকল খেলা খেলে এসে খেলছি এখন বৃষ্টিখেলা