বৃষ্টিভেজা অনুভব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কত সহজে সময় অতীত হয়ে যায়...
অতীত হয় কথোপকথন, স্পর্শ; অপলক চাহনি
সন্ধ্যায় সূর্য আর কাব্যিক সমুদ্রের অমৃত মিলনের দৃশ্য অবলোকন
পাশাপাশি বসে থাকা।
কত সহজে অতীত হয়ে যায়
প্রেমময় দুটো অঙ্গন; বৃষ্টিভেজা অনুভব, বুনো বাতাস,
ভালোবাসার ঘ্রাণ, জোড়া ঠোঁটে স্বপ্নের স্পন্দন।
কত সহজে অতীত হয়ে যায়
কাব্য অনুভূতি, পায়ে-পায়ে চলা ভালোবাসার ছায়া,
কণ্ঠ মিলানো বেহিসেবি গান, সুখের নিজস্ব ভাষা,
কত সহজে অতীত হয়ে যায়
ক্ষণজন্মা শিশিরের সাথে সখ্য, হূৎকম্পনের হূদ্যতা,
শেষ বিকেলে ফিরতি পথে আলোর আলিঙ্গন,
হাতে হাত রেখে কীর্তনখোলার পাড় থেকে
অনিন্দ্য প্রস্থান।
বরিশাল