বেখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচ্ছন্নতার জন্যযেখানে-সেখানে থুতু ফেলার অভ্যাস আছে? এবার অভ্যাসটা ছাড়ুন। না পারলে রোগজীবাণু ছড়ানোর ভয় তো আছেই। আর কোনো কারণে যদি চীনে বেড়াতে যান, তাহলে জরিমানাও গুনতে হতে পারে এই বদ-অভ্যাসের কারণে। চীনের লোকজনকে বিজ্ঞাপন দিয়ে, সেমিনার করেও সরকার এই থুতু ফেলার অভ্যাসটা বদলাতে পারছিল না। অবশেষে তারা শাস্তির পথ বেছে নিয়েছে। এখনই পুরো দেশে এই আইন কার্যকর হবে না। কার্যকর হবে শুধু গুয়াংজুতে চীনা সরকারের একটি আবাসন প্রকল্পে। এ প্রকল্পের বাসিন্দাদের প্রতিটি অন্যায়কে ‘নেগেটিভ মার্কিং’ করা হবে। থুতু ফেলার জন্য তিন পয়েন্ট, দালানের ওপর তলা থেকে কিছু ফেলার জন্য সাত পয়েন্ট, তিন মাস বাড়ি ভাড়া না দিলে ২০ পয়েন্ট। প্রতি পয়েন্টের জন্য জরিমানা আছে। আর কারও ২০ পয়েন্ট পূর্ণ হয়ে গেলে তাকে এলাকা থেকেই বের করে দেওয়া হবে!ঘুম নষ্ট হওয়ায়ভোরবেলায় বরফের মধ্যে পা ঠুকছিলেন মাইকেল পিকেল। আশপাশের লোকের নাকি ঘুম হচ্ছিল না পা ঠোকার শব্দে। ঘুম ভেঙে বিরক্ত কেউ এ অবস্থায় মাইকেলকে একটা ধমক দিতে পারে। কিন্তু পাশের বিল্ডিংয়ের বাসিন্দা জন শেপার্ডসন ধমকের ধার ধারেননি। সোজা শটগান নিয়ে বেরিয়ে এসেছেন। হুমকি দিয়েছেন, ‘এখনই পা ঠোকা বন্ধ না করলে গুলি চলবে।’ গুলির আগেই মাইকেল পালিয়ে বেঁচেছেন। কিন্তু বাঁচতে পারেননি শেপার্ডসন। শটগান বের করে প্রতিবেশীকে হুমকি দেওয়ায় পুলিশ ধরে নিয়ে গেছে তাঁকে।টাকার দাপটনিয়ম না মেনে অতিরিক্ত গতিতে গাড়ি চালালে কী হয়? বাংলাদেশে হয়তো কিছুই হয় না। কিন্তু অনেক দেশেই বড় অঙ্কের জরিমানা গুনতে হয়। সেই বড় অঙ্কটা কত হতে পারে, ভাবুন তো! ভেবে কূল পাওয়া কঠিন। সম্প্রতি সুইজারল্যান্ডের এক আদালত গতিসীমা লঙ্ঘন করায় এক ভদ্রলোককে দুই লাখ ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছেন! মানেটা বুঝতে পারছেন? বাংলাদেশি কয়েক কোটি টাকা! ভদ্রলোককে এ রকম বিরাট অঙ্কের জরিমানা করার ব্যাখ্যাও দিয়েছেন আদালত। তাঁদের বক্তব্য, স্রেফ অর্থের দাপটে আইন অমান্য করতে চেয়েছেন ওই মিলিয়নার। তাঁকে বারবার পুলিশ সতর্ক করার পরও টাকার গরম দেখাচ্ছিলেন তিনি। এবার আদালতও ‘আইনের গরম’ দেখিয়ে দিয়েছেন।