বেখবর
আসল বিপদআপনার ওজন কি স্বাভাবিকের চেয়ে বেশি? কমানোর চেষ্টা করুন; নইলে বিপদ আছে। হূদরোগ, উচ্চরক্তচাপ, ডায়াবেটিসসহ নানা রকম জটিলতার আশঙ্কা আছে। তবে আসল বিপদের কাছে এগুলো কিছুই নয়। মোটা মানুষের জন্য সবচেয়ে বড় বিপদের আশঙ্কাটা আবিষ্কার করেছে ব্রিটেনের একটি হেলথ ক্লাব। বিপদটা হলো, ভিনগ্রহবাসীরা পৃথিবীতে আসার পর আগে মোটা মানুষদের ধরে ধরে খেয়ে ফেলবে। এমন মহা সত্য আবিষ্কারের পর ক্লাবটি বসে থাকেনি। বিশাল বিলবোর্ড টাঙিয়ে বিজ্ঞাপন দিয়েছে, ‘আগাম স্বাস্থ্য সতর্কতা! ভিনগ্রহবাসীরা এসে আগে মোটাদের খাবে।’ বিজ্ঞাপনদাতাদের উদ্দেশ্য সোজা—মানুষকে স্বাস্থ্যসচেতন করা। কিন্তু এতে স্থানীয় মোটা মানুষেরা খুব চটেছেন। তাঁদের বক্তব্য, এ বিজ্ঞাপন দিয়ে মোটা মানুষদের অপমান করা হচ্ছে। আবিষ্কার করতে গিয়েশিশু-কিশোরদের উদ্ভাবন-প্রতিভায় উত্সাহ দেওয়াটাই নিয়ম। সানডিয়াগোর মিলেনিয়াল টেক ম্যাগনেট মিডল স্কুলও তা-ই করে থাকে। কিন্তু উত্সাহ দিতে গিয়েই মহা বিপদে পড়ে গিয়েছিল তারা। স্কুলের ১১ বছর বয়সী একজন ছাত্র ইন্টারনেট থেকে নির্দেশনা বের করে ‘মোশন ডিটেক্টর’ বানাতে চাচ্ছিল। সে অনুযায়ী ল্যাবরেটরিতে খুটখাটও শুরু করে দিয়েছিল। কিন্তু শিব গড়তে বাঁদর হয়ে গেল। মোশন ডিটেক্টর বানাতে গিয়ে ছোটখাটো একটা বোমা বানিয়ে ফেলল ছেলেটি। যেই না তার কথিত মোশন ডিটেক্টরে সংযোগ দিয়েছে, অমনি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে স্কুল ধোঁয়ায় ভরে গেছে। শেষমেশ কেউ আহত না হলেও পুলিশ এসে তাড়াতাড়ি স্কুল খালি করে ফেলেছে।ভুলো মনঅপারেশন করে চিকিত্সক ভুলে পেটের মধ্যে ছুরি-কাঁচি রেখে এসেছেন—এমন খবর বাংলাদেশে শোনা যায়। তাই বলে যুক্তরাষ্ট্রে এমন ঘটনা! এমন ঘটনা নয়, এর চেয়ে ভয়াবহ ঘটনা ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের এক চিকিত্সক ইরোল ইউক। এই ইউরোলজিস্ট তাঁর একজন রোগীর অকেজো কিডনি অপসারণের কাজ করছিলেন। কিন্তু ভুলে রোগীর কেজো কিডনিটা, মানে সুস্থ কিডনিটাই কেটে বের করে এনেছেন। এখানেও থামলে হতো। কয়েক দিন পর ইউক আরেক রোগীর কিডনি বায়োপসি করার বদলে বায়োপসি করতে পাঠালেন প্যানক্রিয়াস! এমন সব মারাত্মক ভুলের পর স্থানীয় মেডিকেল প্র্যাকটিস বোর্ড আর কোনো ঝুঁকি নেয়নি। ইউকের চিকিত্সাকর্ম আপাতত স্থগিত ঘোষণা করেছে। এটুকু কিন্তু আমাদের দেশে আর হয় না।