বেখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবিয়া করিও কাজনতুন বছরের আগের রাতে যাঁরা ভরপেট মদ খাবেন ও গাড়ি হাঁকাবেন বলে ঠিক করেছেন তাঁদের জন্য বিরাট সুখবর। যুক্তরাষ্ট্রের একটি অন্তেষ্টিক্রিয়াকারী প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে ওই রাতে যাঁরা মদ্যপ হয়ে গাড়ি চালাবেন তাঁদের অন্তেষ্টিক্রিয়া হবে একদম ফ্রি। তবে কিছু শর্তও জুড়ে দিয়েছে তারা। চালককে একটা চুক্তিতে সাক্ষর করে নিতে হবে যে তারা ওই রাতে মদ খেয়ে গাড়ি চালানোর ‘মহত্ কর্ম’টি করবেন। তারপর সে রাতে গাড়ি-দুর্ঘটনায় কোনো চালক যদি অক্কা পান তাহলেই খুলে যাবে তাঁর ভাগ্য। সঙ্গে সঙ্গে সাজ সাজ রব পড়ে যাবে ওই প্রতিষ্ঠানে। তাঁরা মৃত ভাগ্যবানকে উপহার দেবে একটা কফিন, কবর, লাশবাহী গাড়ি। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না ধরনের ‘অপারেশন স্টপ অ্যান্ড থিংক’ উদ্যোগের অধীনে তাঁরা এই অফারটি দিচ্ছেন। চোরের ওপর বাটপারিজেরুজালেমে জম্পেশ এক প্রদর্শনী হচ্ছিল। আয়োজকেরা আহ্লাদ করে নাম রেখেছেন ‘অ্যান্টিকুইটিস থেফট ইন ইজরায়েল’। বিশ্বের চুরি যাওয়া যত দূর্লভ প্রত্নবস্তু, তার সব জমা করে হচ্ছিল এই প্রদর্শনী। প্রত্নবস্তুর ওপর এমনিতেই সবার লোভ, তার ওপর ‘চুরির মাল’ হলে তো কথাই নেই। ফলে জমে গেল ভিড়। এমনই কাকতাল—গত বুধবার চোর ঢুকেছিল অ্যাশডড জাদুঘরে। তস্কর সাহেব মনের মতো সব প্রত্নবস্তু সঙ্গে নিয়ে সঁটকে পড়েছেন। খোয়া যাওয়া প্রত্নবস্তুর মধ্যে আছে স্বয়ং আলেকজান্ডার দি গ্রেটের রুপার আংটি! আয়োজকদের শাবাশ দিতে হয়, তাঁরা প্রদর্শনীর সার্থক নামকরণ করেছেন। আর চোর মহাশয়ও বাহবা পাওয়ার যোগ্য বটে, তিনি চোরের ওপর বাটপাড়ি করেছেন। যেখানে দেখিবে ছাইক্রিসমাস আসছে। রোকসানা ঘরদোর সাফ-সুতরো করতে লেগেছেন। তাঁর মেজাজ চড়ে যাচ্ছে। ঘরের মধ্যে বাহাত্তরে কাণ্ড। তিনি ওয়ারড্রোব খুলে প্রায় আর্তনাদ করে উঠলেন। ওয়ারড্রোবের মধ্যে জুতো! নির্ঘাত্ তাঁর স্বামীর কাণ্ড! জুতো হাতে নিয়ে তাঁর মেজাজ আরও চড়ে গেল। জুতোর মধ্যে ন্যাকড়া। ভদ্রমহিলা রাগে গজগজ করতে করতে জুতোজোড়া ছুড়ে ফেলে দিলেন বাইরে। স্বামী রাতে ফিরে এসে ঘটনা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কী সর্বনাশ! ওই ছেঁড়া জুতোর মধ্যে তাঁর বহু বছরের সাধনার ধন, মানে পুরো সাঁইত্রিশ হাজার পাউন্ড! একটা বাড়ি কেনার জন্য টাকা জমাচ্ছিলেন তাঁরা। ডাকাতির ভয়ে তিনি জুতোর মধ্যে টাকা লুকিয়ে রেখেছিলেন, নিজের স্ত্রীকেও জানাননি। ওদিকে টাকাটা পেয়েছিলেন এক মহিলা, তিনি টাকা পেয়ে ঘাপটি মেরে বসেছিলেন। পুলিশ সাত দিন ধরে তল্লাশির পর ওই মহিলার কাছ থেকে টাকাগুলো জব্দ করতে পেরেছে।