বেখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুকুর-বেড়াল বাঁচাওচীনে প্রাণী অধিকার সংরক্ষণবিষয়ক একটি নতুন বিলের খসড়া তৈরি করেছেন বিশেষজ্ঞরা। সেখানে কুকুর-বেড়ালের জীবন বাঁচাতে কিছু কার্যকরী প্রস্তাব করা হয়েছে। কুকুরের মাংস খেতে গিয়ে পাকড়াও হলে তাকে সঙ্গে সঙ্গে জেলে দেওয়া হবে। অন্তত ১৫ দিন জেলের ভাত খেতে হবে আর জরিমানা দিতে হবে পাঁচ হাজার ইউয়ান, মানে ৭৩০ ডলারের বেশি! বিরাট হইচই পড়ে গেছে এ সংবাদে। যেখানে কুকুরের মাংস চীনাদের ভারি প্রিয়, সেখানে এমন আইনের কথায় বেজায় নাখোশ হয়েছেন সবাই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ‘নির্লজ্জভাবে কুকুর-বেড়াল রান্না করে গলাধঃকরণ করা বর্বরোচিত কাজ। ওরা আমাদের অনুগত বন্ধু।’ অন্য পক্ষ অবশ্য বলছে, ‘লোকে কী খাবে সেটা লোকেই ঠিক করুক না। আইন করে ঠিক করে দেওয়ার কী দরকার?’জানের ছদকাডন পত্রিকায় সম্প্রতি ছাপা হওয়া একটা খবর নিয়ে খুব হইচই পড়ে গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আসিফ আলি জারদারিকে নিয়ে খবর। উনি ক্ষমতায় এসেছেন ২০০৮-এর সেপ্টেম্বরে। তার পর থেকে রোজই নাকি তাঁর বাড়িতে ছাগল জবাই হচ্ছে। সাধারণ ছাগল নয়, কালো রঙের ছাগল। এখন নানা কারণে সময় ভালো যাচ্ছে না জারদারির। তাই পাল্লা দিয়ে বাড়ছে ছাগল জবাই। শত শত কালো ছাগল জবাই হয়ে যাচ্ছে।জানা গেছে, জারদারি ‘কুনজর’ ও ‘কালো জাদু’ নিয়ে গভীর আতঙ্কে দিন কাটাচ্ছেন। এসব অশুভ তুকতাকের হাত থেকে নিস্তার পেতেই তিনি নিয়মিত ছাগল জবাই করে দুস্থদের মধ্যে মাংস বিতরণ করছেন। জারদারি জানিয়েছেন, ধর্মপ্রাণ মুসলমান হিসেবে তিনি ছদকা আদায় করছেন।অযাচিত দাননাগরিকদের তাক লাগিয়ে দিতে কেরি শহর কর্তৃপক্ষ মহত্ একটা উদ্যোগ হাতে নেয়। তারা ঠিক করে, ৩০ টন বরফ দিয়ে গোটা শহর ঢেকে দেওয়া হবে। এর মধ্যেই শহরে ৬০০ টিকিট বিক্রি হয়ে গেছে। লোকে টিকিট কেটে বরফ দেখবে। কিন্তু বেরসিক আবহাওয়া দপ্তর দুম করে ফাটাল একটা বেজায় মন খারাপ করা খবর। ওই দিন প্রকৃতির করুণায় এমনিতেই ভারী তুষারপাত হওয়ার ঘোর আশঙ্কা। সাত ইঞ্চি পুরু আস্তরণ জমে যাবে বরফের। কর্তৃপক্ষ তাই মন খারাপ করে পরিকল্পনা বাতিল করেছে, সব টিকিট ফেরত নিতে বলা হয়েছে নাগরিকদের।