বেখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাজের মহিমাপুলিশ বাহিনীর সদস্যদের কাছে ব্যাজ নিশ্চয়ই মহামূল্যবান জিনিস। ব্যাজ পরা থাকলে লোকজনের কাছে মর্যাদা বাড়ে, গুরুত্বটাও ধরা পড়ে। এবার বোঝা গেল, ব্যাজ জীবনও বাঁচাতে পারে। অন্তত লাসভেগাসের এক পুলিশ কর্মকর্তা জীবনে বেঁচে গেছেন স্রেফ ব্যাজ পরে থাকায়। মধ্যরাতে এক সন্ত্রাসীর সঙ্গে তাঁর গুলিবিনিময় চলছিল। হঠাত্ সন্ত্রাসীর একটা গুলি এসে লাগল কর্মকর্তার বুকে। মরেই যাওয়ার কথা তাঁর। কিন্তু কী আশ্চর্য! ওই কর্মকর্তা মুহূর্তেই উঠে দাঁড়ালেন। কিছুই হয়নি তাঁর। গুলিটা ব্যাজে লেগে ঠেকে গেছে। ধন্যি ব্যাজ।ভুল সময়ব্যাংক ডাকাতি করার মতো সব প্রস্তুতিই ছিল তার। মুখে বারাক ওবামার একটা মুখোশ পরে হাতে অস্ত্র বাগিয়ে ঢুকেছিল ব্যাংকে। ক্যাশ লেনদেন বিভাগে ঢুকে বেচারা ডাকাত তো থ! হাত তুলতে বলবে কাকে? পুরো ব্যাংক ফাঁকা। কেউ নেই। থাকবে কেন? ওই দিন তো অস্ট্রিয়ার ওই ব্যাংকে ছুটি। ভুল করে বন্ধের দিন ডাকাতি করতে এসেছিল সে। অবশ্য অনেকের অনুমান, ওই ডাকাতের অনুশীলনের একটা অংশ ছিল ওই দিন ব্যাংকে ঢোকাটা। সে যা-ই হোক, সিসিটিভিতে কর্তৃপক্ষ দেখেছে, শেষমেশ হতাশ হয়ে চলে গেছে বেচারা ডাকাত। ব্যাংক কর্তৃপক্ষ অবশ্য নিরুদ্বেগ। কারণ, গত ডিসেম্বরে এবং এই জানুয়ারিতে পরপর দুবার ডাকাতি হয়েছে তাদের ব্যাংক। এখন আর ভয় কিসে!বৃদ্ধ ডাকাত২৫ দিনের ব্যবধানে ফ্লোরিডার তিনটি ব্যাংকে ডাকাতি হয়েছে। ডাকাতের বৈশিষ্ট্য একই। প্রত্যেক ব্যাংকে ডাকাত গিয়ে ছয়টি করে ১০০ ডলারের নোট দাবি করেছেন! তার মানে তিন ব্যাংক মিলে এক হাজার ৮০০ ডলার আয়! কে এই অদ্ভুত ডাকাত? পুলিশ খুঁজে পেয়েছে তাঁকে। ৭৩ বছর বয়সী জেমস ব্রুস নামের এক বৃদ্ধ ব্যবসায়ী। ব্রুস তাঁর অপরাধ স্বীকারও করেছেন। পুলিশকে বলেছেন, বাড়ি বন্ধক ছাড়াতে তাঁর এই টাকাটা নিতান্তই দরকার ছিল। অপরাধ ব্রুস স্বীকারও করেছেন। তবে বলেছেন, তিনি লোক খারাপ নন। আস্তে আস্তে ব্যাংক কর্তৃপক্ষকে টাকাগুলো ফেরত দিয়ে দেওয়ারও ইচ্ছা ছিল তাঁর।অলংকরণ: মাসুক হেলাল