বেখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা! বোমা!জাহাজের মধ্যে একটা ভীষণ হইচই পড়ে গেছে—এইবার মরেছি। যাত্রী সব মিলিয়ে তিন হাজার চার শ সত্তর জন। অথই সাগরে এত লোকের একসঙ্গে দাপাদাপি সহজ কথা নয়। সবাই জাহাজের ডেকে ওঠার চেষ্টা করছে। ঠেলাঠেলি খুব হচ্ছে, কিন্তু লোকজন এগোতে পারছে না। পুলিশ শশব্যস্ত। ভিড় সামলাতে গিয়ে তাদের জান যায় যায় দশা। একটা ভয়ংকর ঘটনা ঘটেছে। জাহাজের মধ্যে বোমা! যেকোনো মুহূর্তে ফাটবে। এই বোমার নেপথ্য নায়ক জাহাজের মধ্যেই আছেন। তিনি গম্ভীর গলায় যাত্রীদের বলেছেন, ‘সবাই ডেকের ওপরে যান। সেখানে বোমাটা ফাটবে।’ কিন্তু বোমা কোথায়!পুরো জাহাজ তল্লাশি করে বোমা পাওয়া গেল না। পুলিশ গিয়ে সেই গম্ভীর ভদ্রলোককে ধরে আনল। ভদ্রলোক তখন নেশায় চুর হয়ে আছেন। জেলে পালাওসিলভেস্টার জাইলস মাত্তর জেল থেকে ছাড়া পেয়েছেন। মানুষ খুনের দায়ে তাঁর বিচার হচ্ছিল। শেষ পর্যন্ত বেঁচে গেছেন। এবার যাও, মনের আনন্দে পৃথিবীতে বিহার করো। কিন্তু জাইলসের ব্যাপারটা আলাদা। উনি মুক্ত বিহঙ্গ হতে চান না। তাই অনেক ফন্দি করে নানা কৌশলে জেলে ফেরার চেষ্টা করছিলেন, কিন্তু সুবিধা হয় না। শেষমেশ চুরি করে ঢুকবেন ঠিক করলেন। জেলের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে মুক্তি পেতে হবে। সেই দেয়ালও মাশাল্লাহ, ১২ ফুট উঁচু। বাদুড়ের মতো বেয়ে বেয়ে উঠছিলেন। কিন্তু তীরে এসে ডুবল তরী—জাইলস পপাত ধরণিতল। জেলে ঢোকার অপরাধে তার ১৫ বছরের সাজা হয়ে গেছে! মনে করা হচ্ছে, যে খুনের দায় থেকে উনি নিষ্কৃতি পেয়েছেন, সেই নিহত ব্যক্তির আত্মীয়রা তাঁকে হাপিশ করে ফেলতে পারে। তাই জেলে ঢুকে ‘মুক্তি’ চাচ্ছিলেন।অকৃতজ্ঞ খুনিইতালীয় তরুণী ইলেনিয়া মোরেত্তি আমেরিকায় যাবে ঘুরতে। বাবা রোদোলফো একজন বিশিষ্ট ধনী ব্যক্তি। মেয়ে বাপের কাছে গিয়ে আবদার করেছে—আমেরিকায় যাবে, পাঁচ হাজার ইউরো চাই। বাবা রাশভারী লোক, উনি কথাবার্তা না বলে টাকা দিয়ে দিলেন। ঘটনা খুবই নাটকীয়। ইলেনিয়া টাকা নিয়ে মোটেই আমেরিকায় গেল না। সে গেল ভাড়াটে খুনি খুঁজতে। নিজের বাপকে মেরে ফেলা দরকার। এই বাবার যন্ত্রণায় তার জীবনের সব আনন্দ তিরোহিত। দুজন খুনি ঠিক হলো। এদের একজন আফ্রিকান। ইলেনিয়া আগাম ওদের টাকা-পয়সা বুঝিয়ে দিল। টাকা পেয়ে খুনি আনন্দ-মনে খুন করতে যাবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু আফ্রিকান খুনি টাকাগুলো পকেটে করে চলে গেল থানায়। এই দ্বিতীয় খুনির স্বীকারোক্তির গুণেই ইলেনিয়া এখন জেলে।