বেখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মকর্তা!রাতের বেলায় পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি ভারিক্কি চালে ‘পেট্রোল’ ডিউটি করে সে। থানার কর্মকর্তাদের সঙ্গে তার খুব দহরম-মহরম। পুলিশ কর্মকর্তাদের মতো অভিজাত তার চলাফেরা। পার্থক্য একটাই—পুলিশ চোর ধরে, আর সে ইঁদুর ধরে! বুঝতেই পারছেন, অভিজাত এই প্রাণীটি আসলে বিড়াল। বিড়াল হলে কী হবে, থানার কর্মকর্তাদের সঙ্গে তার খাতির আর রোজ রোজ পেট্রোল ডিউটিতে বেরোনোর আগ্রহ দেখে তাকে ‘কর্মকর্তা’ ঘোষণা দেওয়া হয়েছে। সত্যি সত্যি তো আর বিড়ালকে পুলিশ কর্মকর্তা বানানো যায় না। তাই চীনের এই বিড়ালটিকে কর্মকর্তারা মিলে ‘অনানুষ্ঠানিক কর্মকর্তা’ বলে ঘোষণা করেছেন।রসিকতা করেপয়লা এপ্রিল পালন করতে আজকাল অনেক পত্রিকাই কিছু আজগুবি খবর ছেপে দেয়। সেই কাজটিই করেছিল জর্ডানের দি আল জিহাদ পত্রিকাটি। তারা খবর ছেপেছিল—রাজধানী থেকে ১৮৫ মাইল দূরে একটি ইউএফও নেমেছে। সেই ইউএফও থেকে ১০ ফুট লম্বা একেকটা ভিনগ্রহবাসী এখন শহরের দিকে ছুটে আসছে। এই আজগুবি খবরটা আর স্রেফ মজা হয়ে থাকেনি। জর্ডানের লোকজন সত্যি সত্যি ভয়ে অস্থির হয়ে গেছে। রাজধানীর বেশির ভাগ স্কুল ‘এলিয়েন’-এর ভয়ে বন্ধ ছিল, লোকজন ঘরে দুয়ার আটকে বসে ছিল। পরিস্থিতি সামলাতে সরকারি কর্তৃপক্ষকে এসে লোকজনকে আশ্বস্ত করতে হয়েছে। এখন সরকার পত্রিকাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। রসিকতার কী জ্বালা!বাচ্চার জন্যঅ্যারিজোনার পরিবারটি তখন বেঘোরে ঘুমাচ্ছিল। ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসা বিপদের কথা অনুমানও করতে পারেনি তারা। ওদিকে দাউদাউ করে তাদের বাড়িতে আগুন জ্বলে উঠেছে। তখনো সবাই ঘুমে। ওই ঘুমের মধ্যেই হয়তো সব শেষ হয়ে যেত। কিন্তু বাঁচিয়ে দিল ১০ দিন বয়সী এক শিশু! আগুনের তাপে হোক আর এমনি এমনি, কান্না শুরু করল সে। শিশুটির কান্না শুনে সবাই জেগে উঠে দেখে, আগুন। শেষ পর্যন্ত আগুন থেকে পুলিশি সহায়তায় মুক্ত হয়েছে সবাই। আর আগুন লাগিয়ে দেওয়ার দায়ে গ্রেপ্তার হয়েছে প্রতিবেশী।