বেখবর
বিয়ারের জন্যডেনমার্কের একটি কোম্পানির কর্মচারীরা ধর্মঘটে গেছেন। সে তো যেতেই পারেন। বেতন কম, ছুটি নেই, বসের দুর্ব্যবহার—কত কারণেই তো কর্মচারীরা ধর্মঘটে যেতে পারেন। কিন্তু এসব কোনো সমস্যা নেই কোম্পানিটিতে। তাঁরা ধর্মঘটে গেছেন স্রেফ পর্যাপ্ত বিয়ার খেতে না দেওয়ায়। আগে এই প্রতিষ্ঠানের কর্মচারীরা ইচ্ছে হলেই ফ্রিজ থেকে বের করে পানির মতো বিয়ার খেতেন। সেটাই বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এখন দিনে নির্দিষ্ট কয়েকবার, নির্দিষ্ট জায়গা থেকে বিয়ার নিয়ে খেতে পারবেন কর্মচারীরা। এর বাইরে মদ্যপান নিষিদ্ধ। এতেই চটেছেন কর্মচারীরা। তাঁরা বলছেন, কর্তৃপক্ষ তাঁদের পুরোনো একটা ‘মৌলিক’ অধিকারে হস্তক্ষেপ করেছে।মানুষ-এলিয়েনভিনগ্রহে কি প্রাণ আছে? আছে তো বটেই। সেই প্রাণীরা এই পৃথিবীতে চলেও এসেছে এবং তারা আমাদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে চালানো রয়টার্সের একটি জরিপে এই ধারণার কথাই জানিয়েছেন শতকরা ২০ ভাগ লোক। সব মিলিয়ে ২৩ হাজার মানুষের মধ্যে এই জরিপ চালানো হয়েছে। তার পাঁচ ভাগের এক ভাগ বিশ্বাস করে, এই পৃথিবীতে অনেক ‘এলিয়েন’ ঘুরে বেড়াচ্ছে। মজার এখানেই শেষ নয়, চীন ও ভারতের জরিপে অংশ নেওয়া লোকদের শতকরা ৪০ জন মনে করে, ভিনগ্রহবাসীরা মানুষের রূপ ধরে ঘুরছে। তাহলে একটু সতর্কই থাকুন বরং।প্রতিশোধ?আগেও কয়েকবার মদ পান করে গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তিনি। এবার মদ্যপানটা বাড়াবাড়ি রকমের হয়ে গিয়েছিল। গাড়ি চালাতে গিয়ে আরেকটা গাড়ির সঙ্গে কড়া ধাক্কা লাগিয়ে দিয়েছেন ৪৫ বছর বয়স্ক মন্টেগোমারির এই ভদ্রলোক। পুলিশ এসে তাঁকে সঙ্গে সঙ্গে ধরেছে। উদ্ধার করেছে অন্য গাড়িতে আহত এক বৃদ্ধ দম্পতিকে। এই দম্পতিকে আবিষ্কার করেই হতবাক হয়ে গেছেন মাতাল ভদ্রলোক। বৃদ্ধকে তো তিনি চেনেন! এই ৮৮ বছর বয়সের মানুষটিই ১৯৯৮ সালে তাঁকে একবার মদ্যপানের অভিযোগে জেলে পাঠিয়েছিলেন। তখন এই বৃদ্ধ ছিলেন বিচারক। এত দিন পর কি প্রতিশোধ নিলেন এই পুরোনো মাতাল?