বেখবর
অনাহূতউত্তর অস্ট্রেলিয়ার ‘হাওয়ার্ড স্প্রিং হলিডে পার্কে’র সুইমিং পুলে সেদিন কিছু লোকের সাঁতার ও অ্যারোবেটিকস ক্লাস ছিল। কিন্তু ক্লাসটা বাতিল করে দিতে হলো। কারণ, পুলে তখন আরেক ‘ভদ্রলোক’ একটু গোসল করছিলেন। ভদ্রলোক আর কেউ হলে কথা ছিলেন না, তিনি পাঁচ ফুট লম্বা একটা কুমির। অ্যারোবেটিকস ক্লাসের আগে নিয়মমতো পুল পরীক্ষা করতে গিয়ে নিরাপত্তাকর্মীরা আবিষ্কার করেন পুলের বেড়ার নিচ দিয়ে বা ভেঙে কুমিরটি ঢুকে পড়েছে। শেষ পর্যন্ত কুমির মহাশয়কে ‘গ্রেপ্তার’ করে আবার মুক্ত পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। অবশ্য স্থানীয় প্রাণিবিদেরা বলছেন, এই কুমিরকে নিয়ে ভয়ের কিছু ছিল না। সে মানুষ খায় না, শুধু সামান্য কামড়ে দেয়। ‘সামান্য’ কামড়টা কত বড় কে জানে!মৃত্যুর পরওকার্ল গিয়ারি ২৬৮ ভোট পেয়ে টেনেসির ট্রেসি সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বারবারা ব্রুক পেয়েছেন মাত্র ৮৫ ভোট। নির্বাচনে এমনটা হতেই পারে। কিন্তু যেটা হতেই পারে না, তা-ই হয়েছে টেনেসির এই নির্বাচনে। কার্ল গিয়ারি মারা যাওয়ার এক মাসেরও বেশি সময় পর নির্বাচিত হয়েছেন মেয়র হিসেবে! ট্রেসি সিটির নির্বাচনী প্রচারণা যখন শুরু হয়, তখনো বেঁচে ছিলেন তিনি। ১০ মার্চ তিনি মারা গেলেও প্রতিদ্বন্দ্বীদের তালিকায় ঠিকই তাঁর নাম ছিল। স্থানীয় লোকজনও তাই ১৩ এপ্রিলের নির্বাচনে এই মৃত মানুষটিকে ঢালাও ভোট দিয়ে মেয়র বানিয়ে ফেলেছে। এখন আবার মেয়রের পদকে শূন্য ঘোষণা করার প্রক্রিয়া চলছে।ভয়াবহতম কারও সঙ্গে গন্ডগোল হলে কী কী উপায়ে রাগ মেটানো যায়? তাকে ধরে পেটানো যায়, গালি দেওয়া যায়, তার বিরুদ্ধে মন্দ কথা বলা যায়, এমনকি খুনও করে ফেলা যায়। এর কোনোটাই করেননি ম্যাথু ক্লেমেন্ট। নিউজার্সির ২১ বছর বয়সী ক্লেমেন্ট কথাকাটাকাটির একপর্যায়ে বমি করে দিয়েছেন স্থানীয় পুলিশের ক্যাপ্টেন মাইকেল ভ্যাঙ্গেলোর গায়ে। ভ্যাঙ্গেলো একাই ক্লেমেন্টের বমির শিকার হননি, তাঁর মেয়েও শিকার হয়েছেন। সে সময় ডিউটিতে না থাকা ভ্যাঙ্গেলো বলছেন, এটা তাঁর জীবনের ভয়াবহতম অভিজ্ঞতা। ধন্য ক্লেমেন্ট; একজন পুলিশকে ‘ভয়াবহতম অভিজ্ঞতা’ উপহার দিতে পেরেছেন।