বেখবর
এলিয়েন খুঁজবেন নাপৃথিবী ছাড়া এই মহাবিশ্বে আর কোথাও কি প্রাণীর বিকাশ হয়েছে? হয়ে থাকলে সেই প্রাণী দেখতে কেমন, কেমন তার আচার-ব্যবহার? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আধুনিক বিজ্ঞানীদের তত্পরতার শেষ নেই। দুনিয়াজুড়ে অনেক গবেষণাকেন্দ্র এখন কাজ করে যাচ্ছে ভিনগ্রহবাসী খোঁজার জন্য। চলছে তাদের উদ্দেশে নানা সংকেত পাঠানোর প্রক্রিয়াও। কিন্তু সর্বকালের অন্যতম সেরা পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের কথা মেনে নিলে, এখনই এসব তত্পরতা বন্ধ করে দেওয়া দরকার। হকিং সম্প্রতি এক বক্তৃতায় বলেছেন, এলিয়েন বা ভিনগ্রহবাসীর সঙ্গে কোনো রকম যোগাযোগ স্থাপিত হলে সে পৃথিবীর জন্যই ধ্বংসাত্মক হবে। তাঁর যুক্তি, যে প্রাণী শত শত আলোকবর্ষ পাড়ি দিয়ে আমাদের এখানে আসতে সক্ষম হবে, তারা নিশ্চয়ই দখলবাজ হবে। এ রকম কোনো প্রাণী পৃথিবীতে এসে পড়লে তারা নাকি কলম্বাসের মতো আচরণ করবে। অর্থাত্ আদিবাসীদের তাড়িয়ে দিয়ে নিজেরাই সবকিছু বনে যাবে।অনুতাপস্কুলজীবনে বাড়ির কাছের দোকান থেকে এটা-ওটা কে না সরিয়ে ফেলে? তার ওপর ওই দোকানেই যদি একটা খণ্ডকালীন চাকরি থাকে, তাহলে তো কথাই নেই। একটা কেক সরিয়ে ফেলা যেতেই পারে। আজ থেকে ৫০ বছর আগে সেই কাজটাই করেছিলেন ইয়র্কশায়ারের তখনকার এক স্কুলছাত্র জন বিব্বি। তারপর টেমস নদী দিয়ে অনেক জল গড়িয়েছে। স্কুলশিক্ষক হয়েছেন, অবসর নিয়েছেন বিব্বি, কিন্তু ওই চুরির অপরাধবোধ থেকে বেরিয়ে আসতে পারেননি। অবশেষে সেই দায় থেকে মুক্ত হলেন বিব্বি। একদিন সকালে গাড়ি চালিয়ে চলে গেলেন সেই দোকানের মালিকের কাছে। হাতে একটা জাফানা কেক। মাথা নিচু করে বললেন, ‘সেদিনের চুরি করা কেক ফেরত দিতে এসেছি।’ হায়, বড় চোরেরা যদি এমন করত!জেলে চুরিচুরি করলে শাস্তি—জেল। অতএব জেল চোরদের আটকে রাখার মতো সুরক্ষিত হবে, এটা বলাই যায়। আমস্টারডামের এই জেলটি ভেতরের চোরদের আটকে রাখতে পারছে ঠিকই, কিন্তু বাইরের চোরদের ভেতরে ঢোকা ঠেকাতে পারছে না। গত দুই মাসে দুবার করে এই জেলে চুরি হয়েছে। চোরেরা খুলে নিয়ে গেছে জেলের টেলিভিশনগুলো। ভেতরের চোরেরা কি ওই পথটা চেনে না!