বেখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিনগ্রহের স্পেসশিপে রাশিয়ান গভর্নরকারও পক্ষে এমন গালগপ্পো বানানো সম্ভব? রাশিয়ার কালমিকিয়ার গভর্নর কিরসান ইলিওমঝিনভের দাবি, তিনি ১৯৯৭ সালে তাঁর মস্কোর অ্যাপার্টমেন্ট থেকে ভিনগ্রহের মানুষ কর্তৃক অপহূত হয়েছিলেন। তারা তাঁকে তাদের স্পেসশিপে ধরে নিয়ে যায়। সে রাতে ঘুমিয়েছিলেন তিনি, তখনই শুনতে পান বেলকনি থেকে কেউ তাঁকে ডাকছে। তিনি বাইরে এসে দেখেন, হলুদ স্পেসস্যুট পরে এক ভিনগ্রহবাসী দাঁড়িয়ে। ওখান থেকেই তাঁকে স্পেসশিপে নিয়ে যাওয়া হয়। কিরসানের এ দাবি রাশান কর্তৃপক্ষ তো অবিশ্বাস করেইনি উল্টো কেউ কেউ দাবি তুলেছেন, প্রেসিডিন্ট মেদভেদেভের উচিত কিরসানকে জেরা করা। এমনও হতে পারে, কিরসান হয়তো রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ভিনগ্রহবাসীর কাছে ফাঁস করে দিয়েছেন। সূত্র: মস্কো টাইমসভিনগ্রহের মানুষের সঙ্গে যোগাযোগ ঝুঁকিপূর্ণ৬৮ বছর বয়েসী বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন, ‘ভিনগ্রহের মানুষের সঙ্গে যোগাযোগের চেষ্টা আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে।’ ডালাসে অ্যাস্ট্রোবায়োলজিস্টদের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। ভিনগ্রহের প্রাণী তাদের সঞ্চিত জ্বালানি নিঃশেষিত করে নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানে বেরিয়ে পড়তে পারে। আর আমাদের চেয়ে উন্নত এই ভিনগ্রহচারী হতে পারে যাযাবর শ্রেণীর। তারা নতুন গ্রহ দখল কিংবা কলোনি স্থাপনের চেষ্টাও করতে পারে। সূত্র: ইউএসটুডে