বেখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইস পুলিশের দেবদূত ভাড়াসুইস পুলিশ স্পিড ড্রাইভিং নিয়ন্ত্রণ করার জন্য এক অভিনব পরিকল্পনা নিয়েছে। সুইজারল্যান্ডের ফ্রাইবুর্গ কর্তৃপক্ষ রাস্তায় নামিয়ে দিয়েছে সাদা বাহারি পোশাক আর পিঠে পাখাওয়ালা দেবদূতকে, রাস্তার পাশে দাঁড়িয়ে গতিসীমা ভঙ্গ করে যেসব চালক গাড়ি চালাচ্ছেন, তাঁদের থামিয়ে সতর্ক করা ও জরিমানা করা। মূলত স্পিড ড্রাইভিংয়ের বিরুদ্ধে মধ্য এপ্রিলে শুরু হওয়া প্রচারণারই অংশ এটি। ‘চালকদের মধ্যে এ রকম একটা অনুভূতি তৈরি করা যে সত্যিকারের একজন দেবদূত তাঁদের কাছে এসেছে এবং দ্রুতগতিতে গাড়ি চালানোর বিষয়ে সতর্ক করছে।’ বলেছেন ফ্রাইবুর্গের পুলিশের মুুখপাত্র বেনয়েট দুমা। প্রতিবছর স্পিড ড্রাইভিংয়ে গড়ে ১৩০ জনের মতো চালক মারা যায় সুইজারল্যান্ডে। গাড়ি চালানোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭৫ মাইল। তীরবিদ্ধ সিগালসিগাল সাধারণত কোনো প্রতিবন্ধকতা পছন্দ করে না। কিন্তু একটি পাখি বাধ্য হয়েই মানুষের নিষ্ঠুরতা মেনে নিয়েছে। আড়াআড়ি বিদ্ধ হওয়া কারও ছোড়া তীরের অংশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই পাখিটি। ১২ মে পাখিটিকে শনাক্ত করেছেন গ্রাহাম রোডস নামের এক ব্যক্তি ইয়র্কশায়ারের স্কারবরায়। কুকুর নিয়ে হাঁটতে বেরিয়ে প্রথম পাখিটিকে দেখতে পান রোডস। ‘তীর বিদ্ধ পাখিটিকে বসে ডানা ঝাপটানো অবস্থায় দেখে আমি স্তম্ভিত হয়ে যাই।’ বলেছেন রোডস। পরে স্থানীয় পাখি সংরক্ষণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা পরীক্ষা করে জানায়, তীরটি পাখির তীরটি মাথার স্নায়ুর নাগাল পায়নি। আর তীরটি বের করার কোনো পরিকল্পনা নেই, এতে পাখিটির মারাত্মক ক্ষতির আশঙ্কা আছে। সূত্র: ডেইলি মেইল