বেখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাপে বর!এখন গিনেজ বুকের রেকর্ড অনুযায়ী মার্কিন নাগরিক সাত ফুট আট ইঞ্চি লম্বা ইগর ভভকোভিনোস্কি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ। ভভকোভিনোস্কিও মহাখুশি এ স্বীকৃতি পেয়ে। গিনেজ বুকে ঠাঁই পেয়ে ভভকোভিনোস্কি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, যাক শেষ পর্যন্ত তাহলে আমেরিকার সবচেয়ে লম্বা মানুষের স্বীকৃতি আমি পেলাম! সবাই আমাকে জিজ্ঞেস করত, আমি সবচেয়ে লম্বা মানুষ কি না? তখন তো এ কথা দাবি করতে পারতাম না। এখন প্রমাণ আছে। গিনেজ বুকের সার্টিফিকেট এখন আমার ঘরের দেয়ালে ঝুলছে! খুব ছোটবেলা থেকেই ভভকোভিনোস্কি অস্বাভাবিকভাবে লম্বা হতে থাকে। মাত্র তিন বছর বয়সে তাঁর উচ্চতা ছিল পাঁচ ফুট। সাত বছরে হয়ে যান ছয় ফুট লম্বা আর ওজন ২০০ পাউন্ড। সংসার ভাঙছে ফোন কোম্পানিগুলো!আজকাল সেল ফোন কোম্পানিগুলো মানুষের প্রেমে বড় ধরনের ভূমিকা রাখলেও সংসার ভাঙতেও কম ভূমিকা রাখছে না! আর এ রকম এক ভাঙা সংসারের বধূ কানাডার গাবরিয়েলা ন্যাগি (৩৫)। অন্যরা চুপ করে সহ্য করলেও ন্যাগি দেশটির ফোন কোম্পানি রজার্স ওয়ারলেসের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগে ৬০ লাখ ডলারের ক্ষতিপূরণ মামলা করে বসেছেন। ভাঙ্কুভার সান পত্রিকাকে দেওয়া ভাষ্যে ওই নারী বলেন, ‘আমি ফোন কোম্পানিটিকে বিশ্বাস করেছিলাম। তথ্য গোপন রাখার ব্যাপারে আমাদের পারস্পরিক চুক্তিও ছিল। আমার পুরো জীবন ছিল তাদের হাতে। অথচ তারা আমাকে না জানিয়ে সেল ফোনটির অ্যাকাউন্টের সব তথ্য আমার স্বামীর হাতে তুলে দিয়েছে।’ গ্রন্থণা  ইসরাত জাহান