বেখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যামিটিভিল হররনিউইয়র্কের লং আইল্যান্ডে মাত্র ১১ লাখ ৫০ হাজার ডলারে পাঁচ কক্ষের এক বিশাল বাড়ি বিক্রি হতে যাচ্ছে এবং এটি কোনো যে-সে বাড়ি নয়। ১৯৭৪ সালে এ বাড়িটিতে রোনাল্ড ডি ফিও নামের এক ব্যক্তি একই পরিবারের ছয়জনকে খুন করে। পরবর্তী সময়ে যাঁরাই বাড়িটির বাসিন্দা হয়েছেন, তাঁদেরই ওই ঘটনার আতঙ্ক তাড়া করে ফিরেছে। ১৯৭৯ সালে বাড়িটিকে ঘিরে নির্মিত অ্যামিটিভিল হরর সিনেমাটি হরর মুভির দর্শকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছিল। পরে ১৯৭৭ সালে তো ওই হত্যাকাণ্ড এবং তার পরবর্তী বিষয়-আশয় নিয়ে রচিত দ্য অ্যামিটিভিল হরর: একটি বাস্তব কাহিনি নামক বইটি বেস্ট সেলারই হয়ে বসে। তবে, বাড়িটির বর্তমান রিয়েল এস্টেট এজেন্ট জেরি ও’নিল জানান, এটি খুবই সুন্দর একটি বাড়ি। বাড়িটির দামও কম ধার্য করা হয়েছে। এটি সহজেই একটি সুখী পরিবারের বাসস্থল হতে পারে।পাপড়ির জোর!চীনের ডং চ্যাংশেং তার চোখের নিচের অংশের দুটি পাপড়ি দিয়ে টেনে একটি বিমান ১৬ ফুট উপরে তুলে লোকজনকে তাক লাগিয়ে দিয়েছেন। সম্প্রতি চীনের চ্যাংচুং ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে কাজটি করে দেখিয়েছেন তিনি। রেক্স ইউএসএ নামের মার্কিন একটি ফটো এজেন্সি জানিয়েছে, ত্রিশোর্ধ্ব ডং দুটো ধাতব হুকের সঙ্গে দড়ি বেঁধে তা তার চোখের পাপড়ির সঙ্গে যুক্ত করেন এবং এর অপর প্রান্তে ১২০০ পাউন্ড ওজনের বিমানটি বেঁধে তা টেনে তোলেন। মার্শাল আর্টের চর্চাকারী ডং জানিয়েছেন, নিঃশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমেই তিনি কাজটি করেছেন। সূত্র: ওয়েবসাইট