বেন অকরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরীয় কবি ও লেখক বেন অকরির জন্ম ১৯৫৯ সালে। ছেলেবেলা লন্ডনে কাটলেও ১৯৬৮ সালে পরিবারের সঙ্গে নাইজেরিয়ায় ফেরত যান। পরে এসেক্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে আবার লন্ডনে ফিরে আসেন। ১৯৯৭ সালে ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ করেন। প্রথম গ্রন্থ ফ্লাওয়ারস অ্যান্ড শ্যাডোস প্রকাশিত হওয়ার পরপরই আন্তর্জাতিক খ্যাতি পেয়ে যান। প্রায়ই তাঁকে জীবিত আফ্রিকান লেখকদের মধ্যে অন্যতম শক্তিশালী লেখক হিসেবে উল্লেখ করা হয়। তাঁর সবচেয়ে প্রশংসিত বই দি ফ্যামিসড রোড। এই বইয়ের জন্য তিনি ১৯৯১ সালে বুকার পুরস্কার লাভ করেন। আফ্রিকা অঞ্চল থেকে তিনি কমনওয়েলথ পুরস্কারও পেয়েছেন। তাঁর বেশির ভাগ উপন্যাস-গল্পের বিষয়বস্তু নাইজেরিয়ার গৃহযুদ্ধ।