প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক অনেক দিন আগেএমন এক বৈশাখে উঠেছিল ঝড়লণ্ডভণ্ড হয়েছিল আমবাগানদামাল কিশোর-কিশোরীরা পালিয়েছিল ত্রাসেশুধু পালালে না তুমি, ঘূর্ণিঝড়ের আঘাতেহঠাৎ নেমে আসা পাখির মতো ভেজা চুলে কাঁপতে কাঁপতে এসে দাঁড়িয়েছিলে আমারই পাশে।বল মেয়ে বল, বল কিসের আশ্বাসে?তোমার সারা শরীরে ঝরছিল বোশেখের অনর্গল ধারাকাঁপছিলে শীতেআর আমার হূৎপিণ্ডের ভিতে দ্রিমদ্রিম দামামা বাজিয়েছিল কারা?জানি না। দুজনে নির্বাকগাছের ডালে বসে ছিল এক জোড়া কাক সব দেখেছিল তারাহায়, সেই প্রেম আজ পথহারা!কখনো আঁধার কখনো বজ্রপাত অকস্মাৎঅমোঘ নিয়তির মতো দু’জোড়া ভেজা ঠোঁট যুক্ত হয়েছিলসুখে না দুখে-বুঝিনি। সব এলোমেলো।পরিণাম জেনে ভেজা কাক কেঁদে উঠেছিল আম্রশাখেঅনেক অনেক দিন আগে এমনই এক বৈশাখে।