ব্রাত্যজনের কিছু সওয়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ছায়া ফেলুক শান্তি কল্যাণ : সে ছিল জঙ্গি হামলার ভয়ংকর রাত, বাতাসে ছিল লাশের গন্ধ। গুলশানের হোলি আর্টিজান হামলার এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল। নৃশংস এ হামলায় সেদিন নিহত হয়েছিলেন দেশি-বিদেশি মানুষেরা। তাঁদের স্মরণ করে কবিতা-গল্পে আমাদের এই নিবেদন। আমরা চাই অহিংসা, রক্তপাতের বদলে চাই শান্তি। রক্তাক্ত আঁধার পেরিয়ে আজ ছায়া ফেলুক শান্তি–কল্যাণ
গলা উঁচু করে যারা কথা বলে
তারাও তো মাঝেমধ্যে
গুজুর-গুজুর ফুসুর-ফাসুর করে
কান-কথা শোনে
আর কানে কানে বলা-কওয়া করে;
নড়বড়ে মানুষ, মানে সাদামাটা
চিহ্নহীন বিত্তহীন নরনারী—
যারা মুগ্ধ শ্রোতা
যারা আমরণ দর্শকের ভূমিকা পালন করে
তারা কিন্তু কম কথা ধীরে ধীরে বলে
পুঁথির কেতাব থেকে
একটি সওয়াল ঘুরঘুর করে,
উত্তরের চরের বাতাস
যে রকম ধানের শিষের সাথে ফিসফিস করে
অবিকল সেইভাবে সওয়াল শুধায়:
পহেলা শাওয়ালে শোলাকিয়া ঈদগাহে কারা বোমা মেরেছিল?
হ্যারা নাকি সবাই আমার মতন
ঢাকার শহরে তারাবির আগে-পরে
বৈদেশি হামেল মাইয়াডারে কুচ-কুচ করে কেটে
বেহেশতে গিয়ে কফি খাবে বলে
গুলি খেয়েছিল
শুধু গুজুর-গুজুর
শুধু ফুসুর-ফাসুর
ফুলের, তৃণের জবানের সাথে
উদ্দাম সংগত করে
নড়বড়ে মানুষেরা।