ভাইফোঁটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাইয়ের জন্য মন কাঁদে নিরবধি;ভাইরে, এক টুকরো চিলতে বিছানায়আমরা কাটিয়েছি কত রাত্রি;কত দিন দিনের আলো ভেঙেকুড়িয়েছি সবুজ ফোড়ন।হাতে হাত রেখে তারপরদুুইতলা হলুদ ইশ্কুল, সাদা হাফশার্ট।আমরা বেভুল চলে গেছিলাল ইটের রাস্তা মাড়িয়ে সবুজ তরমুজখেতে।কী যে মমতায় তরমুজ লতা জড়িয়েছে মাটিতে!আমরা তো সমুদ্র দেখেছি, তাই না?বেগুনি ফুল আর লাল কাঁকড়ার চরেকত না ডুবিয়েছি আমাদের পা!আমাদের ছোট্টবেলার ভীষণ জড়ো জড়োদিনগুলি, আমাদের বাবা-মাকেউ তো নেই আর কোথাও!এক সীমাহীন চরে লাল কাঁকড়াগুলোর মতোসবকিছুই গর্তে লুকিয়ে গেছে অসময়ে।ধূ-ধূ চরে বসে আহা ভাবি ভাইয়ের কথা,প্রান্তদিনে ভাইফোঁটা শুধু ভাইয়ের জন্য...