ভাঙা সকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক টুকরো রোদ্দুর
অজানা জানালার ভাঙা শিক গলে
করুণ হয়ে আলোকিত করছে—
নিথর নগ্ন শরীরটিকে!
নাকের নোলক, লাল দুটি ফিতে
পড়ে আছে বিবর্ণ হয়ে
জমাট বাঁধা কালচে রক্তে।
একগুচ্ছ কালো চুল, বেণির হলুদ রবার
আর; সালোয়ার-ওড়নার ছেঁড়া অংশ
এলোমেলো ছড়ানো মেঝের একাংশে!
কালচে হয়ে যাওয়া—
তোমার রুলটানা খাতায় আমার বিষ পিঁপড়াগুলো
আঁধারের ছবি আঁকে;
আমি এখনো অন্ধ বিকেলে চুড়ির নিক্বণ শুনি
কারও ফিরে আসার অপেক্ষায়।
সাতগাড়া, রংপুর