আমার প্রতিটি ভোর জেগে ওঠে শোকের অশ্রুতেপ্রতি রাতে আমি কারও না কারও মৃত্যুসংবাদ নিয়ে ঘুমুতে যাই।আমার দুপুর কাটে অনিঃশেষ দীর্ঘশ্বাসেআমার বিকেলগুলো সুগভীর মনস্তাপে ভরাসন্ধ্যারা গভীরতর বেদনা ছুঁয়ে ছুঁয়ে যায়।আমি কারও আশা পূরণ করতে পারিনিআমার একটি দিন যেন আলোহীন একটি আলোকবর্ষআমার কোনো সাধ নেই, সাধ্য নেই, কেবল আছে ভালোবাসার অনন্ত পিপাসা।পৃথিবীর সবচেয়ে মোহন, সবচেয়ে প্রিয় শব্দের নাম বিরহ।আমার জীবনে কোনো আরোগ্য নেই, শুশ্রূষা নেইএক অজেয়, অজ্ঞেয় জীবনযাপন করছি আমিআমাকে কী দেবে হে অমৃতের সন্তান?কতটুকু দেওয়ার আছে তোমার?মানব তুমি এতটা নিঃস্ব কেন হলে? এতটা পরাধীন?আমার রাতগুলো, দিনগুলো কী দুঃসহ যন্ত্রণায় কাটেকী গভীর বেদনার ভার বয়ে চলি অবিরত,আমার চোখের কান্না শুকিয়ে গেছেবুকে কেবল রক্তক্ষরণ, নিজের সঙ্গে নিজের যুদ্ধমানুষের শুদ্ধতার পাঠ আমার জানা নেইআমি তিলে তিলে মৃত্যুকে আলিঙ্গন করিজীবনকে কাছে ডাকি, ‘আয় আয়’—সে আসে না।মৃত্যু—চড়ুই পাখির মতো ফুড়ুৎ করে উড়ে যায়।