ভালোবাসার মৌসুম

ফাগুন আর ভালোবাসা দিবস এসেছে যেন হাত ধরাধরি করে। সময়টা তাই ভালোবাসার।
ভালোবাসার এই দারুণ মৌসুমে ‘ছুটির দিনে’ও হাজির ভালোবাসার বারতা নিয়ে। পাঠকের একগুচ্ছ মিষ্টি প্রেমের গল্প নিয়ে আমাদের পুরো আয়োজন। আশা করি, গল্পগুলো আপনাদের মন ভরাবে।
এই দফায় অপ্রকাশিত থেকে গেল বেশ কিছু গল্প। ‘ছুটির দিনে’র সামনের সংখ্যাগুলোতে প্রকাশিত হবে আরও কিছু।
ডাকযোগে, ই-মেইল আর ফেসবুকে এসেছে অগণিত ভালোবাসার গল্প। ধন্যবাদ সবাইকে, যাঁরা গল্প পাঠিয়েছেন। সেরা লেখকদের জন্য থাকছে পুরস্কার
প্রথম সেরা গল্প
তিন হাজার টাকার মুঠোফোন রিচার্জ
দ্বিতীয় সেরা গল্প
দুই হাজার টাকার মুঠোফোন রিচার্জ
তৃতীয় সেরা গল্প
এক হাজার টাকার মুঠোফোন রিচার্জ
বি. দ্র.: তিন মাসের মধ্যে পুরস্কার না পৌঁছালে যোগাযোগ করুন প্রথম আলোর প্রধান কার্যালয়ের প্রশাসনিক বিভাগে। প্রকাশের পর কোনো গল্প নকল প্রমাণিত হলে পুরস্কার বাতিল বলে বিবেচিত হবে। এ ব্যাপারে প্রথম আলোর সিদ্ধান্তই চূড়ান্ত।