ভালোবাসো এবং বাসো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমীর খসরু (১২৫৩-১৩২৫) দিল্লির সুলতানদের সভাকবি ছিলেন। তিনি ছিলেন নিজামউদ্দিন আউলিয়ার শিষ্য। তিনি কাওয়ালির জনক ও ইমন রাগের প্রবক্তা। তাঁর কবিতায় তিনি প্রেমের বার্তা প্রচার করেছেন, সুফিবাদীরা যা করতেন। তাঁর কবিতায় পাই, ‘আমাদের জাহাজে যদি কোনো পাইলট না থাকে, দরকার নাই, কারণ খোদা আমাদের মধ্যেই আছেন। ডাক্তার, তুমি দূরে থাকো, এ হলো প্রেম রোগ, আমার প্রেমাস্পদকে কাছে এনে দিলেই কেবল আমি সুস্থ হয়ে উঠব।’ সুফিবাদীরা ঈশ্বরপ্রেমকেই নানা প্রতীকের মাধ্যমে প্রকাশ করতেন। যেমন তাঁরা যে সুরার কথা বলতেন, এটা প্রচলিত অর্থের সুরা নয়। এটা হলো, ঈশ্বরের প্রতি প্রেম। ভোরের পল্লবে দু ফোঁটা অশ্রুআমাকে ডাক দেন আমীর খসরু।রামুর বুক চিরে উপড়ে ফেলা হূৎআগুন জ্বলে বনে, জ্বলছে সম্বিৎপুড়ছে ভগবান, পুড়ছে লোকালয়এতটা হিংস্রতা, এতটা নিহূদয়সীমানা ওপারেও দগ্ধ মানবতা,মানুষ পুড়ে যায়, শিশুর কোমলতাশিশুর হাসি পোড়ে শিশুর কান্নাতবে কি ভালোবাসা এখানে আর নাবন্যা বহে দেয় ভূগোলে অশ্রুপ্রেমের সুধা পিয়ে ডাকেন খসরুবলেন ভালোবাসি ডুবেছি প্রেমেতেইএ জলে সেই বাঁচে যেজন ডুবেছেইযেজন সাঁতরায় সেজন ডুবে মরেসাঁতার জানো না হে, তুমি তো গেলে ত’রে।নিজাম আউলিয়া বলেন ভালোবাসো,আমীর খসরুও বলেন, ভালোবাসোইমন রাগ ফোটে সান্ধ্য নীলিমায়খসরু বেহালায়, বলেন ওরে আয়বুকেতে টেনে নাও, প্রেমের সুরা পিয়েপৃথিবী ঢেকে দাও ভালো ও বাসা দিয়েতোমার তরণীতে বুঝিবা মাঝি নাইওপরে খোদা আছে ওপরে আছে সাঁইযেজন সেই রূপে মজেছে একবারতাকে কে ডোবাবে রে, সেজন হবে পারপ্রেমের ব্যাধি যাকে গ্রস্ত করে রাখেহাকিম কোবরেজ সারাতে পারে তাকে?দূরো হে ডাক্তার, তোমার কাজ নয়,প্রেমের রোগেশোকে প্রেমেই কাজ হয়—প্রেমাস্পদে তার শয্যা পাশে আনোপাবে সে আরোগ্য, পাবে সে নির্বাণওচতুর্দিকে আজ এত যে অশ্রুদুচোখ মুছে দেন আমীর খসরু খোদার প্রেমে তিনি এতই দিওয়ানাবলেন দূরে রাখো মুসলমানিয়ানা বলেন দূরে রাখো হিন্দু বন্ধনীদুচোখে পরে রাখো প্রেমের অঞ্জনই।ভূগোল জুড়ে আজ এতটা ক্রোধ রূঢ়ইমন রাগ কই আমীর খসরুসূর্য ডোবে পাটে, আকাশে লাল মেঘপাখিরা ফেরে ঘরে, কোথাও উদ্বেগইমন ফুটে ওঠে বেহাগে তবলায়শিশির জমে ঘাসে, ডাকে সে ইশারায়ভালোবাসাই পারে ভালোকে বাসতেভালোবাসাই পারে হিংসা নাশতেআঘাত যদি পাও যদি প্রত্যাখ্যানতবুও ভালোবাসা হোক না ধ্যানজ্ঞানভালোকে বাসা দিয়ে যদি বা ঠকে যাওতবুও জিৎ এ যে, হূদয় ঢেলে দাওএত যে টর্নেডো বাগান ধ্বস্ততবুও ভালোবাসি জোছনাগ্রস্তআঘাত করো যদি বিষাল কাঁটা দিয়েবলব ভালোবাসি, সুখী কি হলে প্রিয়ে?বলো না যাই কেন, বলব একথাইপ্রেম ও ভালোবাসা দাওয়াই একটাইআমাকে ঘৃণা করো? তবুও ভালোবাসিমারবে নিষ্ঠুর। প্রেমেতে তবু হাসি।চতুর্দিকে আজ এতটা অশ্রুপ্রেমেতে ডুবে রন আমীর খসরুধ্বংসযজ্ঞতে দুনিয়া দেউলিয়াপ্রেমের সুরা ঢালে নিজাম আউলিয়াসে সুরা পান করে আমীর খসরুমাতাল হয়ে যায় আনন্দশ্মশ্রুআঘাত যত পাও ততই ভালোবাসোযতই দূরে ঠেলে ততই কাছে আসোযতই রটিয়েছে সর্বনাশশিখাহূদয়ে প্রেম জ্বলে কপালে প্রেমটিকাপ্রেমের মজমায় নিজেকে ভুলে যাওপ্রেমের সুরালোকে দুনিয়া ঢেকে দাওভালোবাসার পর আঘাত যদি আসেপ্রিয়র প্রণীত তা, হূদয় তাই হাসেতোমরা চলে যাও যেখানে চায় দিলেএখানে আমি রব, প্রেমের মঞ্জিলেতোমরা চলে যাও যতটা লাভ নিতেপ্রোথিত রব আমি প্রেমের সমাধিতেবলো না যাই কেন, বলব ভালোবাসিমারো বা কাটো যত, জবাব ভালোবাসিআমাকে ত্যাগ করো, বলব, ভালোবাসিআমাকে জ্বেলে মারো, বলব ভালোবাসিআমার ছাই থেকে জাগবে শ্যামফুলআমার গোর থেকে ফুটবে কচিপাতাবলবে ভালোবাসি, বলবে, ভালোবাসোচতুর্দিকে শুধু ভালোবাসাই পাতাআকাশে এত আলো, বলছে, ভালোবাসো,আকাশে এত মেঘ, বলছে, কাছে আসোদুচোখে পরেছি যে প্রেমের অঞ্জনআমাকে দোষ দিয়ো, দিয়ো বা গঞ্জনলোকটা ছিল খুব বাজে অসামাজিককিন্তু প্রেমে তার আস্থা ছিল ঠিকবেসেই ভালো ঠিক লোকটা মরলভালোবাসানলেই কেবল জ্বললমরতে হবে জানি প্রেমেই মরা ভালোপ্রেমের নীলাভায় পৃথিবী করে আলোচতুর্দিকে আজ এত যে অশ্রুআমাকে প্রেম কহে আমীর খসরুপ্রেমেরই আমরেতে আমিও দিওয়ানাতোমাকে ভালোবাসি বলতে ভাবব নাশুরুতে প্রেম ছিল শেষেও প্রেম ধ্রুবপ্রেমেই জয় আর প্রেমেই পরাভবপ্রেমেই শ্বাস নিই প্রেমেই শ্বাস ছাড়িপ্রেমেই খাই পরি প্রেমেই ঘরবাড়িএবং ভালোবাসো আবার ভালোবাসোযদিও ভালোবাসো তবুও ভালোবাসোসর্বনাশাদের এভাবে সব নাশোঘৃণার বিপরীতে আবারও ভালোবাসো।ঘটুক যাই আমি বাসব শুধু ভালোঠকি বা জিতি আমি বাসব শুধু ভালোতোমরা বোকা বোলো পাগল নামে ডেকোপ্রেমেই মরে আছি এ কথা মনে রেখো।দুচোখে পরে আছি প্রেমের অঞ্জনপ্রেমেই পাই তাকে যিনি নিরঞ্জনপুড়ছে মন্দির পুড়ছে লোকালয়প্রেমের জলে নিভে একদা হবে জয়ঘৃণার বিনিময়ে দিয়ে যা ভালোবাসাজগতে প্রেম ধ্রুব, ধ্রুব যে তাই আশা।বক্ষে ঘৃণা নিয়ে ওরা কী করে বাঁচে,ভালোবাসার টানে ওদের নাও কাছে।পৃথিবী দুনয়ানে দুফোঁটা অশ্রুপ্রেমের ছোঁয়া দিই আমি ও খসরু।