ভিনদেশি ভিক্ষুক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে সবাই গরিব দেশ হিসেবেই জানে।

এই দেশের বেশির ভাগ মানুষ খুব গরিব, তাতে কোনো সন্দেহ নেই। এমনকি অনেকেই আছে, যারা ভিক্ষাকেই পেশা হিসেবে বেছে নেয়। অবশ্য অনেকে নানা কারণে এ পেশা বেছে নিতে বাধ্য হয়। তবে অনেকে সব রকম সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষা করতেই বেশি পছন্দ করে। এ তো গেল বাংলাদেশের চিত্র। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, উন্নত বা ধনী দেশেও ভিক্ষুক আছে। তবে তাদের ভিক্ষা করার রীতি কিছুটা অন্য রকম।


এসব ভিক্ষুক ভিক্ষা করলেও তারা ভিক্ষাদাতার উদ্দেশে কিছু একটা পরিবেশন করে দেখায়। হতে পারে সেটা গান, বা যন্ত্রসংগীত, নাচ বা অভিনয় ইত্যাদি। আবার আজব পদ্ধতিতেও অনেকে ভিক্ষা করে ফুটপাতে। পাশের ছবিতে এ রকমই কিছু নমুনা দেখতে পাবে।