ভূটান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারোগোধুলির কোন আভা নেইকিন্তু এখন গোধুলী—দূর পাহাড়ে জড়িয়ে কুয়াশাসঞ্চরমান মেঘ রূপালি।হিমচাদরে ঢাকা পাহাড় চুড়ামেঘের আস্তরণে—দুজনে দুজনায় কথা কানাকানিগভীর আলিঙ্গনে।মুছে যায় আলোতারা ফোটে একে একে—আলো জ্বলে ওঠে তারার মতোপাহাড়ের বাঁকে বাঁকে।হঠাৎ বৃষ্টি ঝির ঝির নামেমেঘরাগে মন্দ্রিত কান—সবুজ পাতায় ঢাকা ভেজা বৃক্ষেঝিঁঝিঁর ঐকতান।নীল কুয়াশার প্রলেপ নামেপাহাড়ের ঢালে ঢালে—মুছে যায় ধীরে লালছাদ সাদাবাড়িছায়া নেমে আসে গভীর মেঘ নীলে\থিম্পুজানালা খুলেই দেখি ঝিকিমিকিতারার মেলা আকাশের ছায়—লাল নীল হলুদের মিটি মিটি আলোইন্ডিগো নীল পাহাড়ের গায়।শীতল চাদরে ঢাকা উত্তুরে হাওয়াসবুজের শাখা প্রশাখায়—ধেয়ে আসে হঠাৎ বেগুনি ঝোপেবুনোফুলগুলিকে কাঁপায়।পাহাড়ের কোল ঘেঁষে পীচঢালা পথমৃদু গর্জনে থিমচু নদী—কখনো পাশে কখনো দূরেখালকোষ রাগে সরোদে সেতারেবেজে চলে অবিরাম নেই বিরতি\