ভূতুম প্যাঁচার ছাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূতুম প্যাঁচার ছাও
তুমি ড্যাবড্যাবিয়ে চাও
নিঝুম রাতে অন্ধকারে
হুম হুম স্বরে গাও।
পালকওয়ালা এমন পোশাক
কোথা হতে পাও?
ও ভূতুম প্যাঁচার ছাও!
ভূতুম প্যাঁচার ছাও
তুমি ড্যাবড্যাবিয়ে চাও
রাত্রিবেলা আমার সাধের
ঘুমটি কেড়ে নাও।
ধরতে গেলে ডানা ঝাপটে
উড়াল দিয়ে যাও।
ও ভূতুম প্যাঁচার ছাও!
নবম শ্রেণী, হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়