ভেনিসের পাখি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
না আসুক সে, পাখিরা তো এল ভূমধ্যসাগর ছুঁয়েভেনিসের জলের গলিপথে কত সুখ, তাই নিয়ে আমার দেহে, চুলে খুঁটে দ্যাখে পলিমাটি, সবুজ শ্যামল।সুধোয় আমিও পাখিদের মতো কি না, উড়ি—শস্যদানায় ভরে মন মানুষেরা জানে কী সঙ্গম-বিপুল প্রণয়...আমিও কি বাঁধি ঘর, পাখিদের মতো খুব সংসারী...!আমি তো হাসি ওদের জাদুময় কৌতূহলে,ভূমধ্যসাগরের মগ্নজীবনে পালকের কাতুকুতু মেখেবলি—নীলাভ চোখের এক চঞ্চল পাখি যদি কথা বলে,সব জানা যাবে যদি সে আসে—সে ।