ভ্যাকুয়াম ক্লিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারবার্ট সেসিল বুথ নামের এক ব্রিটিশ প্রকৌশলী ভ্যাকুয়াম ক্লিনারের উদ্ভাবক। ১৯০১ সালে প্রথমবারের মতো তিনি এই যন্ত্র তৈরি করেন। হারবার্ট বুথ ছিলেন একটি বিনোদন পার্কের প্রকৌশলী। তিনি সাধারণত বিনোদন পার্কের বিভিন্ন খেলনা মেরামতের কাজ করতেন। একদিন নিজের মুখের ওপর একটি পাতলা কাপড়ের রুমাল রেখে ভেতরের দিকে নিঃশ্বাস টেনে তিনি ভ্যাকুয়াম ক্লিনারের ভাবনাটা পেয়ে যান। এরপর দিনরাত খেটে তৈরি করেন ‘পাফ-বিলি’ নামধারী পৃথিবীর প্রথম ভ্যাকুয়াম ক্লিনারটি। ৫ হর্স পাওয়ারের ইলেকট্রিক মোটরসমৃদ্ধ প্রথম ভ্যাকুয়াম ক্লিনারটি ময়লা-ধুলাবালু টানত একটি কাপড়ের ফিল্টারের মাধ্যমে। বুথ তাঁর ভ্যাকুয়াম ক্লিনারটির কার্যকারিতা প্রমাণ করেন দারুণভাবে। তিনি ব্রিটিশ রাজ সপ্তম জর্জের অভিষেক অনুষ্ঠানে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তাঁর ভ্যাকুয়াম ক্লিনারটি ধুলাবালু পরিষ্কার করতে ব্যবহার করেছিলেন। সফল এই উদ্ভাবনের বাণিজ্যিক ব্যবহার শুরু হয় ১৯০৪ সালে। খুব অল্পদিনের মধ্যেই ভ্যাকুয়াম ক্লিনার পরিণত হয় অন্যতম দৈনন্দিন ব্যবহার্যে। দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল