পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন-সার্বভৌম দেশ ভ্যাটিকান সিটি। অবসরে না গেলে নির্বাচিত পোপ সাধারণত আমৃত্যু পোপ থাকেন। তবে সাম্প্রতিক সময়ে ষোড়শ বেনেডিক্ট হলেন দ্বিতীয় পোপ, যিনি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। ভ্যাটিকান সিটির অন্যতম আকর্ষণীয় স্থাপত্য হলো সেন্ট পিটারস ব্যাসিলিকা। এটি ষোলো শ শতকে পুননির্মিত হয় যিশু খ্রিষ্টের বারো শিষ্যের একজন সেইন্ট পিটারের সমাধির ওপর। রাজতন্ত্র চালু আছে ভ্যাটিকান সিটিতে। তবে বংশ পরম্পরায় চলে না। নির্বাচিত পোপরাই বসেন সিংহাসনে। ভ্যাটিকান সিটির আয়তন দশমিক ৪৪ বর্গকিলোমিটার। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলের চেয়ে মোটে দশমিক ৭ গুণ বড়। ভ্যাটিকান সিটির উপাসনার স্থান সিস্টিন চ্যাপেলের নামে নামকরণ করা হয় পোপ সিক্সটাস পনেরর নামে। দিনে প্রায় ২৫ হাজার মানুষ সিস্টিন চ্যাপেলে আসেন উপাসনার জন্য। বছরে আসেন পাঁচ মিলিয়নের মতো। মাহফুজ রহমান