ভ্যানগগ: অটোয়াতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিনেজে এখন ভ্যানগগ নেই—নেই জেগে থাকা আলোঅন্ধকার ভূগর্ভে বিষয়াবলিক্যানভাসে শুধু সাদাকালো।এখন বসবাস চিত্রশালায়পৃথিবীজুড়ে, অটোয়াতেস্মৃতি শুধু ভিটেবাড়িরআলুচাষির কর্ষিত ক্ষেতে।সেন্টরেমির উন্মাদ রোদেছুটে চলা খ্যাপা বাউলইমপ্যাস্টোতে নেমে আসেঘূর্ণায়মান মেঘের দোলাচল।রক্তে জাগায় উন্মাদনা শস্যক্ষেত্রআর্লসের ঝাঁ ঝাঁ রোদ্দুরেভেঙে পড়া সোনালি হলুদদাপাদাপি কপালজুড়ে।উজ্জ্বল চোখকে শানায়উড়ে আসে কালো কাকডানা ঝাপটায় শস্যদানায়পুড়ে খাঁক;শুধু ওড়াউড়িপ্রবল তৃষ্ণায়, স্মৃতিকাতরায়বক্ষজুড়ি\