ভ্রম রচে যাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিশীথে যে পাখি ডাকে একা
তুমি তো নও তার দোসর
তবু কেন হৃৎ পেতে শোনো তার স্বর?
কেন তবু এই ব্যস্ত শহর, এই ঠাস
বুনটে গড়া জীবন এ তো
ফাঁকা ফাঁকা লাগে?
কেন মনে হয়, ব্যবধান নাই খুব
ঘোরে ও বাস্তবে?
কেন মনে হয়, কেবলি ভ্রম রচে যাও!