ভ্রমণ আমাকে বেশি টানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনাম আহমেদ চৌধুরী, জন্ম ১৯৩৭ সালে। লেখক, আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞ, সাবেক সচিব, প্রেসিডেন্ট কমনওয়েলথ সোসাইটি অব বাংলাদেশ, উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ঢাকাবাসী সংগঠনের প্রধান উপদেষ্টাভ্রমণ আমাকে সবচেয়ে বেশি টানেআমি ভ্রমণ করতে ভালোবাসি। খুব অল্প কয়েকটি দেশ বাদে পৃথিবীর প্রায় সব দেশেই ভ্রমণ করেছি। আমার সবচেয়ে বেশি পছন্দের দেশ থাইল্যান্ড এবং দক্ষিণ আমেরিকার চিলি ও পেরু। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে আমি অনেকবার গিয়েছি। সিলেটের নৈসর্গিক বৈচিত্র্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কক্সবাজারের উপকূলও আমাকে টানে। এখনো সময় পেলে ভ্রমণে বেরিয়ে পড়ি।সিনেমায় আমার বিশেষ আগ্রহসময় পেলেই আমি সিনেমা দেখতে বসে যাই। বারবার দেখেছি টলস্তয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র আনা কারে নিনা। এ ছাড়া গন উইথ দ্য উইন্ড সিনেমাটিও অনেকবার দেখা হয়েছে। সম্প্রতি দেশে মুক্তি পাওয়া মেহেরজান সিনেমাটি দেখার খুব ইচ্ছে ছিল।সোফিয়া লরেন ও ওমর শরিফ অভিনীত ডক্টর জি ভাগো চলচ্চিত্রটি আমার খুবই পছন্দের একটি সিনেমা। দেশে তৈরি মনপুরা সিনেমাটিও আমার ভালো লেগেছে। আমি সংগীতের পোকাআমি সংগীতের পোকা। আমার সংগ্রহে আছে পাশ্চাত্যের নানা ধরনের সংগীতের অ্যালবাম। সময় পেলেই শোনা হয় সেগুলো। এ ছাড়া ধ্রুপদি সংগীতে আমার বিশেষ আগ্রহ রয়েছে। তবে দুঃখের বিষয়, আমাদের দেশে ধ্রুপদি সংগীতের চর্চা তেমন নেই। দেশের মধ্যে ফেরদৌসী রহমানের গান শোনা হয়। আমার বিশেষ দুর্বলতা রয়েছে গজল সংগীতের প্রতি। এ ছাড়া রবীন্দ্র ও নজরুল—দুই ধরনের সংগীতের প্রতিই আমার সমান আগ্রহ আছে।অবসরে যা করিআমার অবসর সময় কাটে গলফ খেলে। এখনো নিয়মিত এ খেলাটি চালিয়ে যাচ্ছি। আমি অনেক দিন দেশের বাইরে ছিলাম। গলফ খেলার অভ্যাসটা হয়েছে মূলত সেখানেই। এখন যা লিখছি আর পড়ছিআমার সবচেয়ে ভালো লাগা কাজের মধ্যে রয়েছে লেখা ও পড়া। এখন আমি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং এর সমন্বয় সাধনসংক্রান্ত বই পড়ছি। বাংলাদেশের গণতন্ত্র কীভাবে আরও ভালোভাবে জিইয়ে রাখা যায়, সে বিষয়ে পড়ছি। এ ছাড়া আসছে বইমেলার জন্য একটি ভ্রমণের স্মৃতিকথার বই লিখছি। বইটির নাম ধায়ে গাড়ি, ধুম ছাড়ি।গ্রন্থনা: মোছাব্বের হোসেন