ভ্রমণে ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শিল্পরসিকদের কাছে ‘আকার’ খুব পরিচিত কোনো শিল্পবলয় এখনো নয়; যদিও গত তিন-চার বছর ধরে আকার একাধিকবার নিজস্ব উদ্যোগে কর্মশালা করেছে দেশ-বিদেশের শিল্পীদের নিয়ে। এ বছরই প্রথম কর্মশালায় অংশ নেওয়া শিল্পীদের শিল্পকর্ম নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে গ্যালারি জলরংয়ে। এবারের শিল্পী ছিলেন স্পেনের ফ্রান্সিসকো ডিয়াজ মুনোজ এবং বাংলাদেশের শেখ সাব্বির আলম। শিল্পীরা ২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত আকারের নিজস্ব স্টুডিওতে কাজ করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘুরেছেন। প্রদর্শনীর ছবিগুলো মূলত শিল্পীদের এই এক মাসের অভিজ্ঞতা এবং অনুভূতির ফসল। স্প্যানিশ শিল্পী ফ্রান্সিসকো ডিয়াজ মুনোজ পেশায় একটি স্কুলের কেমিস্ট এবং বছরের একটি মাস তিনি বেরিয়ে পড়েন ছবি আঁকার উদ্দেশ্যে। একজন শিল্পী হিসেবে তিনি দুই রকম তাড়না দ্বারা চালিত হন, তার প্রতিমুহূর্তের বাস্তবতার প্রত্যক্ষণ এবং তার অনুভূতি। এবারের প্রদর্শনীতে তার ছবিগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ের তার নিজস্ব অনুভূতির বহিপ্রকাশ। ছবিগুলোতে ব্যবহূত উপাদানগুলোও তিনি সংগ্রহ করেছেন তার পার্কে বেড়ানোর জায়গা, রাস্তা, বাজার, নদীর পাড় এবং প্রাত্যাহিক জীবনের অনুষঙ্গ থেকে। তার প্রতিটি ছবি সমাজ এবং প্রকৃতির পারস্পরিক সম্পর্ককে উপস্থাপন করে। যেমন তার পাহাড়পুর নাইট, পদ্মারিভার, বুড়িগঙ্গা, রামসাগর, ওল্ডসিটি, ঢাকা, প্রতিটি ছবি বাংলাদেশের বিভিন্ন এলাকার প্রাকৃতিক পরিবেশের সাথে সমাজ এবং পরিবেমের বিভিন্ন উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা এক একটি দৃশ্য কাল্পকে রূপান্তর করে। তাই তার ছবির উপাদান হিসেবে ব্যবহূত হয়েছে বালি, মাটি, ইটের গুঁড়া, দড়ি, কাঠের টুকরা, চট ইত্যাদি উপাদান।তার ঢাকা ছবিঠিতে দেখা যায় ব্যাকগ্রাউন্ডে লাল আর কালো রংয়ের টেক্সচার, আর ফোরগ্রাউণ্ডে চটের মাধ্যমে করা ঢাকার ঘিঞ্জি পরিবেশের আবহ। চটের সুতার টেক্সচারের পাতাহীন একটি গাছ নিসঙ্গ দাঁড়িয়ে। শিল্পীর ছবিতে ব্যবহূত উপাদানগুলো ছবিকে অর্থবহ করে তোলে।প্রদর্শনীতে ফ্রান্সিসকোর ২৪ টি শিল্পকর্ম রয়েছে, এর মধ্যে তার একটি ইনস্টলেশনও রয়েছে।শেখ সাব্বির আলম তার ছবিগুরোকে এঁকেছেন এটি নির্দ্দিষ্ট ভঙ্গিকে আশ্রয় করে। এই ভঙ্গিটি কিছুটা শৈশবে পড়া আদর্শলিপির মতো। অ-তে অজগর, আ-তে আম—এভাবে একটি নির্দিষ্ট বর্ণ দিয়ে সূচিত কয়েকটি ভাব ফুটিয়ে তোলাই তাঁর একেকটি ছবির বিষয়বস্তু। যেমন—তাঁর ‘এ ফর অ্যাপল অ্যানিমেল অ্যান্ড আর্মি’। ছবিটিতে চিত্রিত হয়েছে ব্যাকগ্রাউন্ডে আপেল, সামনের দিকে অ্যানিমেল হিসেবে গরু এবং একজন আর্মি। ‘ভি ফর ভাসু স্যার টকিং অ্যাবাউট ভেজিটেবল অ্যান্ড ভিটামিন’ ছবিতে দেখা যায়, একপাশে বইয়ের সেলফ এবং অন্য পাশে ভেজিটেবলের স্তূপ, মাঝখানে ভাসু স্যার পড়াচ্ছেন। আবার ‘এফ ফর ফ্লাওয়ার’ ছবিতে দেখা যায়, ফ্লাইলেস বার্ড, ফ্যাক্টরি, ফ্লাওয়ার, ফায়ার সার্ভিস ইত্যাদি। প্রতিটি ছবিতে শিল্পী অভিধানের বর্ণমালার শব্দকে চিত্রিত করলেও এগুলোতে তীক্ষ রসবোধ, বিদ্রূপ এবং নিজস্ব অভিজ্ঞতার স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটেছে। প্রতিটি ছবিই অ্যাক্রিলিকে এবং খুব উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে। প্রদর্শনীতে দুজন শিল্পীর এক মাসের কর্মশালার মাধ্যমে করা শিল্পকর্মের মধ্য দিয়ে তাঁদের নিজস্ব নতুন চিন্তাধারার প্রকাশ ঘটেছে। শেখ সাব্বির আলমের বর্ণমালার শব্দগুলোকে চিত্রিত করার পন্থাটি যেমন এখান থেকে এসেছে, তেমনই ফ্রান্সিসকো বাংলাদেশকে উপস্থাপন করেছেন নতুন আঙ্গিকে। কিন্তু কর্মশালার মাধ্যমে দুজন শিল্পীর চিন্তাধারার কোনো আদান-প্রদান শিল্পকর্মের মধ্যে লক্ষ করা যায় না। প্রদর্শনী চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।