মডেল রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথও জীবিতকালে বিজ্ঞাপনে নানাভাবে হাজির হয়েছিলেন। শুধু তা-ই নয়, মৃত্যুর পরও তাঁর ভাষ্য, বাণী, প্রতিকৃতি, হস্তাক্ষর, স্বাক্ষর ব্যবহার হয়েছে নানা পণ্যের বিজ্ঞাপনে। এসব বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিলআনন্দবাজার, বসুমতী, শনিবারের চিঠি, বিশ্বভারতীসহ নানা সংবাদপত্র ও সাময়িকপত্রে। বলা হয়, তিনি বিজ্ঞাপনে মডেল হতে রাজি হয়েছিলেন মূলত স্বদেশি আন্দোলনের যুগে স্বদেশি পণ্য-বস্তুর প্রসারের জন্য। ডেয়ার্কিন ফ্লুট‘দি ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেটের ১৯৪১ সালের অমল হোম সম্পাদিত ‘Tagore memorial’ সংখ্যায় ডেয়ার্কিন কোম্পানি বিজ্ঞাপনে রবীন্দ্রনাথের ১২৯৫ সালের ৭ আশ্বিন; সংস্থার প্রতিষ্ঠাতা দ্বারকানাথ ঘোষকে লেখা একটি চিঠি ছাপে, ‘মহাশয়েষু/আপনাদের ডেয়ার্কিন ফ্লুট পরীক্ষা করিয়া বিশেষ সন্তোষ লাভ করিয়াছি। ইহার ছাপার অতি সহজেই চালান যায়—ইহার সুর প্রবল এবং সুমিষ্ট। ইহাতে অল্পের মধ্যে সকল প্রকার সুবিধাই আছে। দেশীয় সঙ্গীতের পক্ষে আপনাদের এই যন্ত্র যে বিশেষ উপযোগী তাহাতে সন্দেহ নাই। আমি এই যন্ত্র ক্রয় করিতে ইচ্ছা করি, আমাকে ইহার মূল্য লিখিয়া পাঠাইবেন।—শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর বিজ্ঞাপনটি তাঁর মৃত্যুর পরে প্রকাশিত, ৫৩ বছর পরে চিঠিটিসহ। বইরাজেন্দ্রকুমার মিত্র তাঁর নিজের সম্পাদিত খামখেয়ালী পত্রিকার তৃতীয় বর্ষের ১ ও ১৬ জুন ১৯৩৭ সংখ্যায় স্বলিখিত উপন্যাস ভালবাসির বিজ্ঞাপন ছেপেছেন রবীন্দ্রনাথের মন্তব্য আলোকচিত্রসহ। রবীন্দ্রনাথ বলেছেন, ‘পড়ুয়াদের মনকে টেনে নিয়ে যাবার ক্ষমতা তোমার আছে, ‘‘ভালবাসি’’ পড়ে তা উপলব্ধি করেছি—’কেশ তেলকুন্তলীন সংস্থার হেমেন্দ্রনাথ বসু তাঁর কেশ তেলের বিজ্ঞাপনে রবীন্দ্রনাথের প্রতিকৃতিসহ একটি বিজ্ঞাপন প্রকাশ করতেন তাঁদের কুন্তলীন পুরস্কার গ্রন্থে। সেখানে রবীন্দ্র-প্রতিকৃতির নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরসহ লেখা থাকত: ‘কুন্তলীন তৈল আমরা দুইমাস কাল পরীক্ষা করিয়া দেখিয়াছি। আমার কোন আত্মীয়ের বহুদিন হইতে চুল উঠিয়া যাইতেছিল কুন্তলীন ব্যবহার করিয়া একমাসের মধ্যে তাঁহার নূতন কেশোদাম হইয়াছে। এই তৈল সুবাসিত এবং ব্যবহার করিলে ইহার গন্ধ ক্রমে দুর্গন্ধে পরিণত হয় না।’ স্বা: শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর, আশ্বিন ১৩৩৪এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর কোনো না কোনোভাবে লিপটন চা, ফিলিপস রেডিও, মার্টিন বার্ন, রেল দপ্তর, উন্মাদ রোগের ওষুধ, ক্যাডব্যারির বোর্নভিটা, কাজল কালি, সুগন্ধি ক্রিম প্রভৃতি বিজ্ঞাপনে সংশ্লিষ্ট করা হয়েছে। মেহেদী উল্লাহ