আহমদ রফিক। ভাষাসৈনিক হিসেবে তিনি যেমন উজ্জ্বল, কবি হিসেবেও রয়েছে তাঁর খ্যাতি। রবীন্দ্রনাথকে নিয়েও তাঁর গবেষণা বিস্তর।চে গুয়েভারার সামনেএখন আমার পড়ার বিষয় চে গুয়েভারা। লাতিন আমেরিকার এই বিপ্লবীকে নিয়ে ভবিষ্যতে একটি বই লেখার পরিকল্পনা আছে। তাই চে গুয়েভারার ওপর বইপত্তর পড়ছি বেশ গুছিয়ে। বর্তমানে পড়ছি জন লি এন্ডারসনের লেখা চে গুয়েভারা: এ রেভল্যুশনারি লাইফ। আর এর সঙ্গে মিলিয়ে পড়ছি চে’র ডায়েরিগুলো। এগুলো পড়তে পড়তে মাথায় বেশ কিছু প্রশ্ন এসেছে। যেমন: গুয়াতেমালা, মেক্সিকো পেরিয়ে চে শেষে বলিভিয়ায় গেলেন কেন? বিপ্লবের জন্য যেখানে সামান্যতম জনসহযোগিতাও ছিল না, সেখানে তিনি কেন গিয়েছিলেন? আর এই প্রশ্নের সূত্রেই মনে হলো যে বিপ্লব জিনিসটাই এমন, তা রপ্তানি করা যায় না। আপন আপন ভূখণ্ডের বাস্তবতাই বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করে। আসলে চে গুয়েভারার জীবনস্মৃতি ও ডায়েরিগুলো পড়তে গিয়ে এখন নানা ভাবনা মাথায় আসছে। মনকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেয়গান কেন ভালো লাগে, তা তো বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, ভালো লাগা তো ভালো লাগাই। গানের ক্ষেত্রে আমার কাছে বারবার নতুন হয়ে দেখা দেন রবীন্দ্রনাথ। তাঁর গান যেন মনকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেয়। ঋতু গুহর কণ্ঠে ‘কাঙাল আমাকে কাঙাল করেছ...’ কিংবা ‘তুমি কি কেবলি ছবি...’, পঙ্কজ মল্লিকের কণ্ঠে খুব দরাজ মনে হয়। তা ছাড়া ভালো লাগে ‘মন মোর মেঘের সঙ্গে...’, হেমন্ত মুখোপাধ্যায়ের গলায়, ‘আমি কান পেতে রই...’, রবীন্দ্রনাথের বাউল-ভাবনা মনকে নাড়া দেয়, গানগুলো মনকে যেন আর্দ্র করে দেয়। মনে আছে ‘সানফ্লাওয়ার’গত ২০ বছরে আমি কোনো চলচ্চিত্র দেখিনি। ছবি দেখার যে মন, ওটাই হয়তো আমার মধ্য থেকে হারিয়ে গেছে! তবে একসময় দেখেছি ডি. সিকার সানফ্লাওয়ার, চার্লি চ্যাপলিনের মসিয়ে ভার্দু—এই মুভিগুলোর কথা আজও মনে আছে। আরেকটি ছবির কথা বিশেষভাবে মনে পড়ে—জন অ্যাডামসনেরবর্ণ ফ্রি, পরিচালকের নাম এখন আর মনে নেই। একটি সিংহশাবকের লালন-পালনের পটভূমিতে তৈরি হওয়া ছবিটি সেই ষাটের দশকেই অসাধারণ লেগেছিল।একাকী নির্জনেআমার স্বভাবে একটা একাকিত্ব আছে। নির্জনতা আমার খুব প্রিয়। তাই নির্জনে অবসর যাপনের মাঝে কখনো আমার আগ্রহকে দখল করে নেয় নৃবিজ্ঞান, কখনো বা প্রত্নতত্ত্ব। মাঝেমধ্যেই চুপিসারে মন অনেক দূরে চলে যায়। কিন্তু ওই যে একাকিত্বপ্রিয় মন, সে শুধু ঘরেই ফিরে আসে।সাক্ষাত্কার গ্রহণ: মোহাম্মদ শাহনেওয়াজ