মন চায় হাঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানখেতে ঘাস। সকাল থেকে খেয়ে যায় কয়েকটি রাজহাঁস। কৃষকের নারী আসে। চুপচাপ বসে থাকে বড় বড় ঘাসে। আকাশে ওড়ে চিল। ধান কাটা বিল। সারি দেওয়া নাড়া। মাঝে মাঝে গরু আছে বাছুরেরা ছাড়া। মন চাই নাড়া কাটি। শিশুদের হাতে লাঠি। গরুদের শিক্ষক। দু-চারটে কানি বক। ঠোকরায় মাটি। খালি মাঠ দেখলেই মন চাই হাঁটি।

কৃষকের নারী আসে। আঁকাবাঁকা হয়ে সে ঢেউ যেন হাসে। নাকেমুখে চুল। মনে হয় কালো ফুল। মনে হয় কালো হাঁস। সন্ধ্যায় খেয়ে যায় ধানখেতে ঘাস। আমি সেই ঘাস। এই পোষ মাস। মাঠগুলো খালি। মনে হয় হাঁস পালি। কালো রাজহাঁস। সন্ধ্যায় খেয়ে যায় ধানখেতে ঘাস।