আনিসুজ্জামান, লেখক ও গবেষক। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অব ইমেরিটাস। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমী পদকসহ দেশ ও বিদেশ থেকে নানা পদক এবং উপাধি। রবীন্দ্রনাথ-সম্পৃক্ত বইরবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকীর কারণে যে বই পড়ছি, তার অধিকাংশই রবীন্দ্রনাথকে নিয়ে। একসঙ্গে সমান তালেই কয়েকটি বই পড়ি। বর্তমানে পড়ছি ফখরুল আলম ও রাধা চক্রবর্তী অনূদিত ও সম্পাদিত ইংরেজি বই দ্য এসেনশিয়াল ট্যাগোর। ঘরে বাইরে উপন্যাসের প্রথম ও নতুন অনুবাদ পড়েছি। আর পড়ছি করুণাময় গোস্বামীর দ্য আর্ট অব ট্যাগোর মিউজিক, রবীন্দ্রনাথের গানের শিল্পমূল্য নিয়ে আলোচনা। এই অনুবাদ ভালো লাগার অন্যতম কারণ হলো উপস্থাপনগত পার্থক্য। অর্থাৎ বর্তমান কালের অনুবাদ অনেক বেশি পরিশীলিত এবং মৌখিক ভাষার আদলে করা। গান ক্লান্তি দূর করেগান শোনার সময় খুব একটা হয় না। তার পরও গান শোনার চেষ্টা করি। অল্প সময়ে গান ক্লান্তি দূর করে মনকে জুড়িয়ে দেয়। গানের বাইরে শুনি আবৃত্তি। গান বলতে রবীন্দ্র ও নজরুলসংগীত কোনোটাই বাদ দিই না। রবীন্দ্রসংগীতশিল্পীদের মধ্যে পছন্দের শিল্পীর তালিকা দীর্ঘ। তার পরও দেবব্রত বিশ্বাস, রেজওয়ানা চৌধুরী বন্যা, কণিকা বন্দ্যোপাধ্যায় ও ইফফাত আরা দেওয়ানের গান বেশি শুনি। আর নজরুল বললেই প্রিয় শিল্পী খায়রুল আনাম শাকিল আর শবনম মুশতারী। ফিগারেটিভ ও বিমূর্ত কাজসাহিত্য আর শিল্প তো একই সুতায় গাঁথা। তাই বরাবরই চিত্রশিল্পের প্রতি আগ্রহ আছে। সময় ও সুযোগ পেলেই যাই চিত্রশিল্পের প্রদর্শনীতে। ফিগারেটিভ কিংবা বিমূর্ত উভয় ধাঁচের কাজই ভালো লাগে। সর্বশেষ দেখলাম শিল্পী সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী উপলক্ষে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত তাঁর ব্যবহার্য জিনিসের প্রদর্শনী। একই গ্যালারিতে এক বছর ধরে প্রদর্শিত হওয়া নবীন-প্রবীণ শিল্পীদের কাজ নিয়ে প্রদর্শনী ‘সৃজনে ও শেকড়ে’ ভালো লেগেছে। এ ছাড়া সময় ও সুযোগ মিললেই চলে যাই চারুকলার জয়নুল গ্যালারিতে। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার