সৈয়দ মঞ্জুর এলাহী, বিশিষ্ট ব্যবসায়ী, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন দুবার। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। জড়িত আছেন মানুষের জন্য ফাউন্ডেশনের সঙ্গেও।আত্মজীবনীগুলো সময় নিয়ে পড়িএকটু ফুরসত পেলেই বিভিন্ন ম্যাগাজিন পড়ি। বিদেশি ম্যাগাজিনের মধ্যে টাইম আর ইকোনমিস্ট বেশি পছন্দ। টাইম ম্যাগাজিনের মূল বিষয় আন্তর্জাতিক রাজনীতি আর ইকোনমিস্ট ভালো লাগে বর্তমান বিশ্বে যে অর্থনৈতিক মন্দা চলছে, আন্তর্জাতিক অর্থনীতিবিদদের সে বিষয়ে যেসব ব্যাখা-বিশ্লেষণ থাকে তা আগ্রহ নিয়ে পড়ি। তবে এর বাইরে জীবনীগ্রন্থ ভালো লাগে। বর্তমানে পড়ছি এলিজাবেথ গিলবার্টের ইট, প্রে, লাভ। এক ভদ্রমহিলার জীবনী, দারুণ আকৃষ্ট করেছে আমাকে। এ ছাড়া নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী পড়ে অনুপ্রেরণা খুঁজে পায়। তাই সময় পেলেই আত্মজীবনী পড়ি। আত্মজীবনী নিজেকে ভাবায়, ভাবতে বাধ্য করে। রাতে গান শুনিপ্রতিরাতে গান না শুনলে মনে হয় কী যেন হয়নি। রাতে গান শোনা পুরোনো অভ্যাস। ভালো লাগে রবীন্দ্রসংগীত, জ্যাজ আর ইংরেজি ক্ল্যাসিক গানও। তবে বাংলাদেশে জন্মেছি লোকগান তো শুনবই। লোকগান আমাদের ভেতরে গেঁথে গেছে। বেশি শুনি ফরিদা পারভীনের গান। লালনের গানও দারুণ নাড়া দেয়।নাটক নয়তো সিনেমাকাজের সুবাদে বিদেশে যেতে হয় প্রায়ই। বিদেশে গেলে সময় করে নাটক কিংবা সিনেমা দেখতে যাই। এলিজাবেথ গিলবার্টের আত্মজীবনী ইট, প্রে, লাভ নিয়ে বানানো সিনেমাও দেখেছি। কয়েক মাস আগে শিল্পকলা একাডেমীতে লালন ফকিরের জীবনী নিয়ে মঞ্চস্থ নাটক ‘বারামখানা’ দেখেছি।বিশ্ববিদ্যালয়ে নিয়মিতআড্ডা দিতে খুব পছন্দ করি। তবে সময় পাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়ার সুবাদে বিশ্ববিদ্যালয়ে নিয়মিতই যাওয়া হয়। দেখা হয় পুরোনো বহু পরিচিতজনের সঙ্গে—আড্ডা বলতে এটুকুই।কাইয়ুম চৌধুরীর আঁকা ছবি ভালো লাগে। ভালো লাগে সাইফুদ্দিনের আঁকা ছবি, আর শিল্পী কিবরিয়ার রঙের খেলা কার না ভালো লাগে। তবে চিত্রকর্ম দেখার জন্য দরকার মনের চোখ।