মন্ত্রিয়ালে পিকাসো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাক্ষরবিহীন মেলারাশি ছবিঝুলছে দেয়ালে,দেখেই বুঝে যাইএসব তো পিকাসোরমডার্ন ম্যুজিয়ামেমন্ত্রিয়ালে।একই সমপাতে ভিন্ন সুরপ্রচণ্ড ভাঙচুর।ঋজুরেখার স্বল্প টানেসংক্ষিপ্ত মুখনতুন চোখে সৃষ্টিনতুন পৃথিবীইতিহাস অনুসন্ধানেঅন্ধকার যুগ—সেই পটে নির্মাণহালফিল ছবি।ম্যুজিয়ামের অন্য ঘরেহঠাৎ দেখি আফ্রিকা—গোত্রভেদে রঙিন মুখোশমাসাইদের টোটেমপোল,আভিগননের বারবণিতাসেই মুখোশেই দেয় দেখা,অন্ধকারের ভেতর থেকেমডার্নিজম দেয় যে দোল।অবাক চোখে চেয়ে দেখিসারা দেয়ালজুড়েনতুন আলো লুকিয়েছিলযুগ পুরাণের অন্ধকারে।অনেক অনেক ছবির মাঝে বিশ শতকের পিকাসোহাসিমুখে ডেকে নিলেনএই যে এসো, এই যে এসো\