মর্ত্যে স্বর্গের আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুবাদক, লেখক, শিক্ষক—বিচিত্র তাঁর পরিচয়। পরিবেশ ও প্রকৃতি নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে।পৃথিবী গ্রহটি হুমকির মুখেআমি তো সাধারণত পরিবেশবিষয়ক বই পড়ি। এ বছর বেশ কিছুদিনের জন্য লন্ডন গিয়েছিলাম। ওখান থেকে দুটো বই নিয়ে এসেছি—হেলেন ক্যালডিকটের ইফ ইউ লাভ দিস প্লানেট এবং ডেরেক ওয়াল রচিত দ্য রাইজ অব দ্য গ্রিন লেফট। দুটোই পরিবেশ-সংক্রান্ত বই। দুই লেখকই বিশ্ব জলবায়ু ও পরিবেশ বিষয়ে তাঁদের শঙ্কার কথা বলেছেন বই দুটিতে। এর মধ্যে হেলেন ক্যালডিকটের ভাষ্য হলো, আমাদের হাতে আর মাত্র ১০ বছর সময় আছে। এর মধ্যে যদি আমরা কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য বিষাক্ত গ্যাস উদিগরণ বন্ধ করতে না পারি, তবে সমুদ্রের উচ্চতা আগামী ১০ বছরে বহুগুণ বেড়ে যাবে। তাতে পৃথিবীর বহু অঞ্চল তলিয়ে যাবে। আর এ তালিকায় বাংলাদেশের অবস্থান সবচেয়ে বিপর্যস্ত। পরিবেশ সম্পর্কে গবেষণালব্ধ তথ্য-উপাত্তে ভরপুর এই বই দুটি। আমাদের প্রিয় পৃথিবী নামের এই গ্রহটি আজ যে কতটা হুমকির মুখে, এই বইগুলোতে সে বিষয়ে স্বচ্ছ ধারণা দেওয়া হয়েছে। সেই পরশ পাইবরাবরই আমি রবীন্দ্রসংগীতের ভক্ত। শুনতে ভালো লাগে বলেই তো শুনি। রবীন্দ্রনাথের গানের ভাবসম্পদ আমাকে আলোড়িত করে ও বাঁচিয়ে রাখে। মনে হয়, প্রেম-ভালোবাসা মানবসভ্যতার সবচেয়ে বড় অর্জন। রবীন্দ্রনাথের গানে আমি সেই পরশ পাই। ‘আকাশ ভরা সূর্যতারা...’, ‘বসন্ত প্রভাতে এক মালতির ফুল...’ এসব গান যখন শুনি, প্রাণটা যেন কেমন করে। ভালো লাগে সুচিত্রা মিত্র, কনিকা বন্দ্যোপাধ্যায়, সন্তোষ সেনগুপ্তকে। গানের মাধ্যমে তাঁরা যেন মর্ত্যে স্বর্গের আলো জ্বেলে দেন।কাটল দিন কাজের ঘোরেএখন আমার বয়স হয়েছে। তবু কাজের অন্ত নেই। আজ এখানে তো কাল ওখানে। প্রতিদিনই যে আমরা আমাদের প্রকৃতিকে বিনষ্ট করছি, গাছ কেটে ফেলছি—এসব নিয়ে কাজের ঘোরে কেমন করে যে একেকটি দিন চলে যায়, বুঝতে পারি না। খারাপ লাগে—প্রকৃতি নিয়ে, পরিবেশ নিয়ে খুব বেশি মানুষের মধ্যে সচেতনতা নেই। এমনকি রাজনীতিবিদ, দেশ নিয়ে যাঁরা চিন্তা করেন, আগামী দিনের বাংলাদেশের পরিবেশ ও জনসংখ্যা বিষয়ে তাঁদের মধ্যেও কোনো ভাবান্তর নেই। থাকলে তাঁদের বিভেদ এতটা প্রকট হতো না। কারণ, জলবায়ু পরিবর্তনের যে আলামত আমরা দেখছি, সেখান থেকে আগামী ২৫ বছরে বাংলাদেশের অবস্থা কী হবে, সে সহজেই অনুমান করা যায়। কিন্তু বিষয়টি আদৌ কি আমরা অনুধাবন করতে পেরেছি। এসব নিয়েই সারা দিন কেটে যায়। কখনো বা প্রকৃতির উদার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। কত কত প্রসঙ্গ আসেআড্ডা আমার খুবই পছন্দের, বিশেষ করে তরুণদের সঙ্গে আড্ডা। যারা সিরিয়াস বিষয় সম্পর্কে জানতে চায়, তাদের সঙ্গে আড্ডা দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আড্ডায় ভিড়ে গেলে আমার আর ঠিক-ঠিকানা থাকে না। সাক্ষাৎকার গ্রহণ: মোহাম্মদ শাহনেওয়াজ